ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

ইমামগণ, মানুষদেরকে তান্কলীদ করা থেকে বিরত থাকতে বলেছেন, তাক্কলীদকে হারাম ঘোষণা করেছেন।) মাজহাবহীন রশীদ রিজা তার “ইসলামে এঁক্য ও ফিকাহের মাজহাবসমূহ" নামক কিতাবের সার সংক্ষেপ হিসেবে রচিত উপরের বক্তব্যে, মাজহাব বিরোধী সকল কিতাবের মত, মুসলমানদেরকে চার মাজহাব ইমামের তাকলীদ করা থেকে নিষেধ করে। প্রত্যেককেই তাফসীর ও হাদিস শিখার জন্য আদেশ দেয়। এ বিষয়ে আপনার মত কি? জবাব: মাজহাবহীনদের বক্তব্যকে মনোযোগ সহকারে পড়লে সহজেই বুঝা যায় যে, ভ্রান্ত মতবাদ ও বিচ্ছিন্নতাবাদী চিন্তাকে, মানতিকের অপব্যাখ্যা ও চমৎকার ভাষাশৈলীর দ্বারা সুসজ্জিত করে মুসলমানদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। জাহিলরা, এই বক্তব্যকে মানতিক, আকল ও ইলমের উপর ভিত্তি করছে ভেবে বিশ্বাস করে, তাদের অনুসরণ করে। কিন্তু ইলম ও তীক্ষণ দুষ্টির অধিকারীগণ, কখনোই এদের ফাঁদে পা দেয় না। মুসলমানদেরকে সীমাহীন বিপর্যয়ের দিকে ধাবিতকারী এই মাজহাববিরোধীদের বিপদ থেকে যুবকদেরকে সতর্ক করার জন্য, ইসলামের আলেমগণ রাহিমাহুমুল্লাহ্ব তা"আলা চৌদ্দ শতাব্দী ধরে হাজার হাজার মুল্যবান কিতাব লিখে গেছেন। উপরের সওয়ালের জবাব হিসেবে, ইউসুফ নাবৃহানী'রা9 "হুজ্জাতুল্লাহি আলাল আলামীন' নামক কিতাবের সাতশ একাত্তরতম পৃষ্ঠা থেকে শুরু করে কিছু অংশের অনুবাদ এখানে উল্লেখ করাকে উপযুক্ত মনে করছি: কুরআন করীম থেকে আহকাম বের করা, সকলের পক্ষে সম্ভব নয়। মুজতাহিদ আলেমদের পক্ষেও, কুরআন করীমের সকল আহকাম বের করা সম্ভব নয়। একারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র তা'আলা আলাইহি ওয়া সাল্লাম, কুরআন করীমের আহকামসমূহ হাদিস শরীফের দ্বারা ব্যাখ্যা করে গিয়েছেন। কুরআন করীমকে যেমন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1? ইউসুফ নাবহানী, ১৩৫০ হজিরীত (১৯৩২ খুস্টাব্দ)ে বরত ইনতকাল করনে। চা

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।