ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বক্তব্য দেখিয়ে দেয় যে, তা ইয়াহুদী ও খুস্টানদের থেকে আমাদের মাঝে প্রবেশ করেছে। অথচ কুরআন ও হাদিস বুঝা, ফাকিহদের লিখিত কিতাবসমুহ বুঝার চেয়ে অধিক সহজ। যে আরবী ভাষার শব্দ ও ব্যকরন রপ্ত করেছে, সে কুরআন ও হাদিস বুঝার ক্ষেত্রে বেগ পায় না। আল্লাহ্‌ তা'আলা নিজের কালামকে স্পষ্টভাবে বুঝাতে সক্ষম, এই বিষয়টিকে কে অস্বীকার করতে পারে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র তা'আলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্‌ তা'আলার মুরাদকে সকলের চেয়ে উত্তমরূপে বুঝতে পেরেছেন ও বুঝানোর ক্ষেত্রেও অন্যদের চেয়ে অধিকতর যোগ্য ছিলেন, এই বিষয়কেই বা কে অস্বীকার করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের ব্যাখ্যা উম্মতের জন্য ঘথেষ্ঠ নয় বলার অর্থ হল, তিনি তাঁর তাবলীগের দ্বায়িত্ব পূর্ণরূপে আদায় করে যাননি, দাবী করা। অধিকাংশ মানুষই ঘদি, কুরআন করীম ও সুন্নাতকে বুঝতে অপারগ হত, তাহলে মহান আল্লাহ্‌ তা'আলা এ কিতাব ও সুন্নাতের হ্লকুমসমূহের দ্বারা সমস্ত মানুষকে মুকাল্িফ করতেন না। ইনসান যা বিশ্বাস করে, তার তা দলিলসহ জানা উচিত। জনাব-ই হক, তাকলীদকে অপছন্দ করেছেন। বাপ-দাদাদের তাক্কলীদের কারণে ভুল করাকে, উজর হিসেবে গ্রহণ করা হবে না তা আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আয়াতসমূহ নির্দেশ করে যে, তাকলীদ আল্লাহ্‌ তা'আলার নিকট কোনোভাবেই মাকবুল হয় না। দ্বীনের আমলের বিষয়সমূহ দলিলসমুহ থেকে বুঝতে পারা, ঈমানের বিষয়সমূহ বুঝার চেয়ে অধিক সহজ। কঠিন বিষয় পালনের আদেশ দিয়ে, সহজ বিষয়ে মুকাল্লিফ না করা কিভাবে সম্ভব? কতিপয় হাদিস থেকে হুকুম বের করা কঠিন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তা না জানা বা না পালন করা উজর হিসেবে বিবেচিত হবে। ফাকিহগণ, নিজ থেকে বহু মাস'আলা উৎপন্ন করেছেন। একইসাথে সেগুলির জন্য হুকুমও বাতলে দিয়েছেন। তারপর এগুলিকে রায়, কিয়াস-ই জলী, কিয়াস- ই খফী ইত্যাদি নামে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এই ধরণের দলিলকে, যে সব বিষয়ে আকলের দ্বারা জ্ঞান অর্জন সম্ভব নয় অর্থাৎ ইবাদতের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। এভাবে, দ্বীনকে চওড়া করে কয়েকগুণ বৃদ্ধি করেছেন। মুসলমানদেরকে কষ্টের দিকে ঠেলে দিয়েছেন। আমি কিয়াসকে অধ্ীকার করি না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিয়াস নাই বলে দাবী করি। ঈমান ও ইবাদতসমূহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র তা'আলা আলাইহি ওয়া সাল্লামের সময়ই পূর্ণতা পেয়েছে। কেউই, এর সাথে নতুন কিছু যোগ করতে পারে না। মুজতাহিদ ৪9

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।