বিখ্যাত আলেম মাওলানা খালিদ-ই বাগদাদী উসমানী কুদ্দিসা সির্ রুহ্'এর ইতিক্কাদনামা নামক কিতাবটি এই কারণে নির্বাচন করেছি। এই কিতাবটি মরহুম ফয়জ্ল্লাহ এফেন্দী কর্তৃক তুকাঁ ভাষায় অনুদিত হয়েছে ও “ফারাইদুল ফাওয়াইদ' নামে ১৩১২ হিজরীতে মিসরে ছাপা হয়েছে। এ অনুবাদকে চলতি ভাষায় রূপান্তর করে 'ঈমান ও ইসলাম' নামে ১৯৬৬ সালে 'হাক্কীকাত কিতাবএভি'র (প্রকাশনার) দ্বারা প্রকাশ করেছি। নিজের ব্যাখ্যাকে মুল কিতাব থেকে আলাদা করার জন্য [] বন্ধনীর ব্যবহার করেছি। এই কিতাবটি প্রকাশ করা আমার নসীব হওয়ায়, আল্লাহ্ তা'আলার সীমাহীন শুকরিয়া আদায় করছি। ফারসী ভাষার মুল কিতাবটি ইস্তানবুল ইউনিভার্সিটির গ্রন্থাগারে "ইবনুল আমীন মাহমুদ কামাল বেগ' নামক অংশে 'ইতিক্কাদনামা' নামে £.2639 নম্বরে মণওজুদ আছে। তুকাঁ ভাষার অনুবাদ হাক্বীকাত কিতাবএভি, "ঈমান ও ইসলাম' নামে প্রকাশ করেছে। 'দুররুল মুখতার" কিতাবের লেখক আলাউদ্দীন-ই হাস্কাফি রাহিমাহুল্লাহ্র তা"আলা, কাফিরের নিকাহ অধ্যায়ের শেষে বলেছেন যে, “বিবাহিত মুসলিম বালিকা বালিগা হওয়ার সময় ঈমানের শর্তসমূহ না জেনে থাকলে, নিকাহ ফাসিদ হয়। [অর্থাৎ মুরতাদ হয়ে ঘায়।] এজন্য তাকে আল্লাহ্ তা'আলার সিফাতসমূহ সম্পর্কে শিক্ষা দেয়া উচিত। আর তার উচিত এগুলি শিখে, বিশ্বাস করে মুখে বীকার করা"। ইবনে আবিদীন রাহিমাহুল্লাহ্ব তা'আলা এই বিষয়ের ব্যাখ্যায় বলেছেন যে, “কন্যা ছোট অবস্থায় তার মা-বাবার অনুসারী হিসেবে মুসলমান থাকে। কিন্তু বালিগা হওয়ার সময় আর মা-বাবার অনুসারী হিসেবে বিবেচিত হয় না। ইসলামিয়্যাত না জেনে বালিগা হলে মুরতাদ হয়ে যায়। ঈমানের মৌলিক ছয়টি বিষয় শিখে বিশ্বাস না করা পর্যন্ত এবং ইসলামের আনুগত্য বাধ্যতামূলক তা মেনে না নেয়া পর্যন্ত শুধুমাত্র 'কালিমা-ই তাওহীদ' তথা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ' বললেও মুসলমানিত্ব বজায় থাকে না। "আমানত বিল্লাহি...তে উল্লেখ করা ছয়টি বিষয়কে শিখে বিশ্বাস করা এবং আল্লাহ্ তা'আলার আদেশ ও নিষেধসমুহকে মেনে নেয়া আবশ্যক"। ইবনে আবিদীন (রঃ) এর এই বক্তব্য থেকে বুঝা যায় যে, কোন কাফির শুধুমাত্র কালিমা-ই তাওহীদ বললে এবং এর অর্থ বুঝে বিশ্বাস করলে এ মুহুর্তেই মুসলমান হয়ে যায়। এরপর প্রত্যেক মুসলমানের মত তার উপরও সামর্থ্য 7
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।