যারা আহলি সুন্নাতের ইতিক্কাদ ও ইলম-ই হাল শিখে না ও নিজেদের সন্তানদেরকেও শিখায় না, তারা ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে, কুফরের গর্তে পতিত হওয়ার মত বিপদজনক অবস্থানে রয়েছে। এরূপ কোন ব্যক্তির দোয়াও কবুল হয় না, যার কারণে কুফর থেকে নিজেদেরকে বাঁচাতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “যেখানে ইলম আছে সেখানেই মুসলমানিত্বের অস্তিত্ব রয়েছে। যেখানে ইলম নাই সেখানে মুসলমানিত্বের অস্তিত্বও থাকে না”। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যেমন পানাহার করা আবশ্যক, একইভাবে কাফিরদের প্রতারণা থেকে বাঁচার জন্য এবং দ্বীন থেকে বিচ্যুত না হওয়ার জন্যও, দ্বীন ও ঈমান সম্পর্কে ইলম অর্জন করা আবশ্যক। আমাদের পূর্বপুরুষগণ সবসময় একত্রিত হয়ে ইলমে হাল কিতাবসমূহ পাঠ করত, এভাবেই দ্বীনের শিক্ষা নিত। একারণেই তাদের মুসলমানিত্ব অটুট ছিল। ইসলামিয়্যাতের ষ্বাদ আধ্বাদন করতে পেরেছিল। এই সৌভাগ্যের আলোকে আমাদের প্রতি সঠিকভাবে পৌছাতে সক্ষম হয়েছেন। আমাদেরও মুসলমান হিসেবে টিকে থাকার জন্য ও সন্তানদেরকে ভিতর ও বাইরের কাফিরদের দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচানোর জন্য, প্রথম ও সর্বাধিক প্রয়োজনীয় উপায় হল, সব কিছুর আগে আহলে সুন্নাত আলেমদের রচিত ইলমে হাল কিতাবসমুহ পড়া ও তা রপ্ত করা। সন্তানদের মুসলমানিত্বকে যারা টিকিয়ে রাখতে চান, সেই বাবা-মার উচিত সন্তানদের কুরআন শিক্ষা দেয়া। সুযোগ থাকতেই পড়া উচিত, শিখা উচিত এবং সন্তানদেরকে ও যারা আমাদের অধীনস্ত তাদেরকে শিখানো উচিত। স্কুলে যাওয়া শুরু করার পর শিখানো অনেক কঠিন হয়ে যায়। এমন কি অসম্ভব হয়। বিপদ উপস্থিত হওয়ার পর, আহ! বলার কোন ফায়দা নাই। ইসলামের দুশমনদের ও জিনদিকদের মনোরম ও চমৎকার কিতাব, পত্রিকা, সাময়িকী, টেলিভিশন, রেডিও ও চলচ্টিত্র ইত্যাদির দ্বারা প্রতারিত হওয়া উচিত নয়। ইবনে আবিদীন রাহিমাহুল্লাহ্র তা'আলা, তৃতীয় খণ্ডে বলেছেন যে, “কোন ধর্মের প্রতি বিশ্বাস না থাকা সন্ত্বেও নিজেদেরকে মুসলমান হিসেবে জাহির করে, কুফরের সবব হয় এমন জিনিসকে ইসলামের অন্তর্ভূক্ত হিসেবে উপস্থাপন করে, মুসলমানদেরকে দ্বীন থেকে বিচ্যুত করার চেষ্টায়রত চতুর কাফিরদেরকে “জিনদিক' বলা হয়"। 7৪
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।