ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করুক। এঁ বুজুর্গদের যারা সালিহ ও মুত্তাকী তারাই ভালোবাসে। যারা মুনাফিক ও অপরাধী তারাই তাঁদেরকে ভালোবাসে না। [রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব বুঝে তাঁদের প্রত্যেককে ভালোবেসে, তাঁদের প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে যারা তাঁদের প্রদর্শিত পথের অনুসরণ করে, তাদেরকে আহলি সুন্নাত বলা হয়। তাঁদের মধ্য থেকে কয়েকজনকে ভালোবাসি আর অনেককে অপছন্দ করি বলার মাধ্যমে যারা তাঁদের কারো পথেরই অনুসরণ করে না, তাদেরকে 'রাফিজী' বা "শিয়া" বলা হয়। ইরান, হিন্দুস্তান ও ইরাকে বহু রাফিজী আছে। তুরষ্কে কোন রাফিজী নাই। এদের কেউ কেউ, মুসলমানদের ও খাঁটি “আলাভী'দের প্রতারিত করার জন্য, নিজেদেরকে “"আলাভী' বলে দাবী করে। অথচ, 'আলাভী' হযরত আলী রাদিয়াল্লাহ্ণ আনহুকে ভালোবাসে এমন মুসলমানদের বলা হয়। কাউকে ভালোবাসার জন্য, তার অনুসরণ করতে হয়, তার ভালোবাসার মানুষদের ভালোবাসতে হয়। এরা যদি প্রকৃত পক্ষেই হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহুকে ভালোবাসত তবে তাঁর প্রদর্শিত পথের অনুসরণ করত। হযরত আলী রাদিয়াল্লাহ্ব আনহু, আসহাব-ই কিরামের প্রত্যেককেই ভালোবাসতেন। তিনি দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহ্ব আনহুর অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন, দুঃখ-কষ্টের সঙ্গী ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার থেকে হওয়া তাঁর মেয়ে হযরত উম্মু কুলসুমকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছেন। খুতবাতে তিনি হযরত মুয়াবিয়ার ব্যাপারে বলেছেন যে, "আমাদের ভাইরা আমাদের থেকে আলাদা হয়ে গেছেন। অবশ্যই তারা কাফির বা ফাসিক নন। তাঁদের ইজতিহাদ আমাদের থেকে ভিন্ন ছিল'। নিজের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে তিনি তাঁর চেহারায় লেগে থাকা মাটিকে নিজ হাতে মুছে দিয়েছেন, তাঁর জানাজার নামাজে নিজেই ইমামতি করেছেন। আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআন করীমে ইরশাদ করেছেন যে, "মুমিনরা পরস্পরের ভাই"। সুরা ফাতিহ'এর সর্বশেষ আয়াত-ই করীমায়, “আসহাব-ই কিরামগণ পরস্পরকে ভালোবাসতেন" বলে খবর প্রদান করা হয়েছে। আসহাব-ই কিরাম থেকে কোন একজনকেও অপছন্দ করা, কুরআন করীমকে অস্বীকার করার শামিল। আহলি সুন্নাত আলেমগণ, আসহাব-ই কিরাম রাদিয়াল্লাহু তা'আলা আনহুম 74

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।