ওয়াজিব ছিল। কেউ ষদি এরূপ বলে, আপন ইজতিহাদ না মিললেও তাঁর পক্ষে অবস্থান নেয়া আবশ্যক ছিল: জবাব: হযরত আলী রাদিয়াল্লাহ্র তা'আলা আনহুকে যারা অনুসরণ করেছিল, তাঁর পক্ষে যারা যুদ্ধ করেছিল, তাঁরা তাঁর ইজতিহাদের উপর আমল করার জন্য তাঁর পক্ষ অবলম্বন করেননি। বরং নিজেদের ইজতিহাদও ইমামের ইজতিহাদের অনুরূপ হওয়ায়, তাঁদের ইজতিহাদই ইমাম আলীর আনুগত্যকে ওয়াজিব বিবেচনা করেছে। একইভাবে, মহান আসহাবে কিরামের অনেকের ইজতিহাদ, ইমাম আলী রাদিয়াল্লাহ্র আনহুর ইজতিহাদের সাথে মিলেনি। তাঁদের ইজতিহাদ অনুযায়ী, এই মহান ইমামের বিপক্ষে যুদ্ধ করা আবশ্যক ছিল। এঁ সময়ে আসহাব-ই কিরামের ইজতিহাদের হুকুম তিন ধরণের হয়েছিল। এক দল, ইমাম আলীর ইজতিহাদকে হরু হিসেবে বুঝতে পারল। তাঁদের উপর হযরত আলী রাদিয়াল্লাহ্ব তা"আলা আনহুর আনুগত্য করা ওয়াজিব ছিল। আরেক দল, তাঁর বিপক্ষে যুদ্ধ ঘোষণাকারীদের ইজতিহাদকে হক হিসেবে দেখতে পেল। তাঁদের উপর হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব হয়েছিল। আর তৃতীয় দলের ইজতিহাদ ছিল, কোন পক্ষেরই অনুসরণ না করা, পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া আবশ্যক। তাঁদের এই ইজতিহাদ, যুদ্ধো লিপ্ত না হওয়াকে ওয়াজিব করেছিল। তিনদলই, হকের উপর ছিল ও সওয়াব অর্জন করেছিল। সওয়াল: উপরের বক্তব্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের ইজতিহাদকেও হক হিসেবে বিবেচনা করছে। অথচ, আহলি সুন্নাত আলেমদের মতে, ইমাম আলীর ইজতিহাদ হক ছিল, তাঁর বিরোধীদের ইজতিহাদে ভুল ছিল, যেহেতু শরয়ী উজর ছিল তাই তীঁরা ক্ষমা প্রাপ্ত হয়েছেন অথবা এজন্য সওয়াবও অর্জন করেছেন। এর ব্যাখ্যা কি? জবাব: ইমাম শাফিঈ ও হযরত উমর বিন আবদুল আজিজ রাহিমাহুমুল্লাহ্ব তা'আলার মত দ্বীনের বুজুর্গ ব্যক্তিগণ জানিয়েছেন, আসহাব-ই কিরামের কোন পক্ষের জন্যই ভূল করেছেন বলা জায়েজ নয়। একারণেই, 'বুজুর্গ ব্যক্তিদের জন্য ভুল করেছে' বলাটা সমীচীন নয়। ছোটদের বড়দের ব্যাপারে, 'সঠিক করেছে, ভুল করেছে, পছন্দ করেছি, পছন্দ হয়নি' ইত্যাদির মত বলা জায়েজ নয়। আল্লাহ্ তা"আলা আমাদের হাতকে যেমনিভাবে এঁ বুজুর্গদের রক্তারক্তি করা থেকে বাঁচিয়েছেন তেমনিভাবে আমাদেরও উচিত, তাঁদের 72
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।