প্রত্যেক মুজতাহিদের জন্য, আপন ইজতিহাদ অনুযায়ী যে হুকুম বা সিদ্ধান্তে উপনীত হয় তদনুযায়ী আমল করা ফরজ। নিজের ইজতিহাদ, যদিও বা নিজের চেয়ে বড় কোন মুজতাহিদের ইজতিহাদের অনুরূপ নাও হয়, তবুও তার উপর নিজের ইজতিহাদের উপর আমল করা আবশ্যক। অন্য কারো ইজতিহাদের অনুসরণ করা জায়েজ নয়। ইমাম আজম হযরত আবু হানিফারা০ তালাবা হযরত আবু ইউসুফ ও মুহাম্মদ শায়বানী এবং ইমাম মুহাম্মদ শাফিঈা। এর তালাবা আবু সাওর ও ইসমাঈল মুজানী বু ক্ষেত্রে আপন উত্তাদদের অনুসরণ করেননি। উত্তাদদের হারাম হিসেবে বিবেচিত করা কিছু জিনিসকে হালাল হিসেবে হুকুম দিয়েছেন। আবার হালাল হিসেবে বিবেচিত কিছু জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এর উপর ভিত্তি করে, তাঁরা গুনাহের কাজ করেছেন, পাপী হয়েছেন বলা সম্ভব নয়। ইতিহাসে এরূপ বক্তব্য প্রদানকারী কারো হদিস পাওয়া যায়নি। কেননা, তাঁরাও তাঁদের উত্তাদদের মত মুজতাহিদ ছিলেন। হ্যাঁ, বস্তুত হযরত আলী রাদিয়াল্লাহ্ব তা"আলা আনহু, হযরত মুয়াবিয়া ও হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমার থেকে অধিক জ্ঞানী ও অধিক শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। উনাদের তুলনায় নিজের মাঝে বহু শ্রেষ্ঠত্বের গুণাবলী বিদ্যমান ছিল। তাঁর ইজতিহাদও এঁ দুইজনের ইজতিহাদের তুলনায় অধিক শক্তিশালী ও গ্রহণযোগ্য ছিল। তথাপি প্রত্যেক সাহাবীই মুজতাহিদ হিসেবে বিবেচিত হওয়ায়, দুইজনেরই এই মহান ইমামের ইজতিহাদকে অনুসরণ করা জায়েজ হত না। তাঁদের উপর আপন ইজতিহাদ অনুযায়ী আমল করা আবশ্যক ছিল। সওয়াল: জামাল ও সিফফিনের যুদ্ধে, মুহাজির ও আনসারের মাঝ থেকে বহু সাহাবী ইমাম আলীর পক্ষে অবস্থান নিয়েছিল। তাঁর আনুগত্য করেছিল। তাঁর অনুসরণ করেছিল। তাঁদের প্রত্যেকেই মুজতাহিদ হওয়া সত্বেও, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণকে আবশ্যক মনে করেছিল। এর থেকে বুঝা যায় যে, ইমাম আলীর আনুগত্য করা মুজতাহিদদের উপরও 19 আবু হানফা নুমান বনি সাবতি, ১৫০ হজিরীত (৭৬৭ খুস্টাব্দ)ে বাগদাদ ইনতকাল করনে। 11 মুহাম্মদ বনি ইদ্রীস শাফি, ২০৪ হজিরীত (৮২০ খুস্টাব্দ]ে মসিরইনতকাল করছেনে। 7]
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।