থেকে পরিত্রাণ পায়নি, নাফসসমুহকে সংশোধন করতে পারেনি, ক্ষণিকের এই দুনিয়া উপভোগের জন্য পরস্পর লড়াই করেছে, তা কিভাবে চিন্তা করা সম্ভব? এ মহান ব্যক্তিগণের মন, অবশ্যই অন্য সকলের চেয়ে অধিক পরিষ্কার ছিল। তাঁদের মাঝের মতানৈক্য ও দ্বন্দকে, আমাদের মত নষ্ট নিয়্যাতের অধিকারীদের সাথে তুলনা দেয়া, দুনিয়ার জন্য ও নাফসের কুবাসনা চরিতার্থের জন্য সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে দাবী করা কি সংগতিপূর্ণ হবে? আসহাব-ই কিরামদের ব্যাপারে এরূপ কুৎসিত ধারণা পোষণ করা জায়েজ নয়। যারা এরূপ বলে, তারা কি কখনো এটি খেয়াল করে না যে, আসহাব-ই কিরামের সাথে দুশমনি করা প্রকারন্তরে তাঁদের দীক্ষা দানকারী ও পরিচর্ধাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দুশমনি করার শামিল হয়। তাঁদের নিন্দা করা প্রকারন্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিন্দার সমতুল্য। একারণেই বুজুর্গ দ্বীন আলেমগণ বলেছেন যে, 'যারা আসহাব-ই কিরামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানে না, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না তারা মুলত রাসুল সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামের প্রতিই ঈমান আনল না'। উল্ট্রী ও সিফফিনের যুদ্ধ, কোনোভাবেই তাঁদের সমালোচনার কোন সবব হতে পারে না। এই যুদ্ধগুলিতে, হযরত আলী রাদিয়াল্লাহ্র তা'আলা আনহুর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাঁদের সকলকে সমালোচনা থেকে পরিত্রাণের জন্য, এমনকি সওয়াব অর্জনের মাধ্যম হওয়ার মত দ্বীনী সবব বিদ্যমান রয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে, “ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া মুজতাহিদের জন্য একটি সওয়াব আর সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দুইটি অথবা দশটি সওয়াব রয়েছে। দুইটি সওয়াবের প্রথমটি ইজতিহাদের জন্য আর দ্বিতীয়টি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য”। দ্বীনের বুজুর্গ ব্যক্তিদের মাঝের এই দ্বন্দ ও সংঘাত, জেদের কারণে বা শত্রুতার কারণে নয়। ইজতিহাদের ভিন্নতার কারণে হয়েছিল। ইসলামিয়্যাতের আদেশসমূহকে যথাযথভাবে প্রয়োগের ইচ্ছার কারণে হয়েছিল। আসহাব-ই কিরামের প্রত্যেকেই মুজতাহিদ ছিলেন। [উদাহরণত্বরূপ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তা'আলা আনহুর মুজতাহিদ হওয়ার ব্যাপারে, 'হাদিকা' কিতাবের দুইশত আটানব্বইতম পৃষ্ঠায় উল্লেখিত হাদিস শরীফ দ্বারা অবহিত করা হয়েছে।] 70
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।