কখনোই জায়েজ হবে না। তাঁদের নামসমূহকে অমর্যাদা করা, তাচ্ছিল্য করা দালালাত বা পথভ্রষ্টতার শামিল। যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসেন, তাদের উপর রাসুলের প্রত্যেক সাহাবীকে ভালোবাসাও আবশ্যক। কেননা একটি হাদিস শরীফে এসেছে যে, "আমার সাহাবীদের যারা ভালোবাসল তারা আমাকে ভালবাসে বলেই এরূপ করল। যারা তাঁদেরকে ভালোবাসল না, তারা আমাকেও ভালোবাসল না। তাঁদের কাউকে কষ্ট দেয়া আমাকে কষ্ট দেয়ার শামিল। আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ্ তা”"আলাকে কষ্ট দিল। আল্লাহ তা”"আলাকে যে কষ্ট দিল সে অবশ্যই আজাব ভোগ করবে"। অপর আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে যে, "মহান আল্লাহ্ তাআলা যখন আমার উম্মত থেকে কারো জন্য কল্যাণ করতে ইরাদা করেন, তখন তার ক্কালবে আমার সাহাবীদের প্রতি ভালোবাসা পয়দা করে দেন। সে প্রত্যেক সাহাবীকে নিজের জানের মত ভালোবাসে'। একারণেই, আসহাবে কিরামদের মাঝে যে সংঘর্ষ হয়েছে; তা অসৎ উদ্দেশ্যে বা খেলাফত দখলের উদ্দেশ্যে কিংবা নাফসের বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে হয়েছে বলে মনে করা উচিত নয়। এরূপ ভাবা এবং এ কারণে তাঁদেরকে কটাক্ষ করা মুনাফেকীর পরিচায়ক, যা ব্যক্তিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। কেননা তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস্ সালামের সরাসরি সান্নিধ্য লাভের ও তাঁর মুবারক কথা শ্রবণ করার কারণে, তা'আসসুব [অর্থাৎ জেদ ও অসহনসীলতা] এবং পদের লোভ ও দুনিয়ার আসক্তি তাঁদের প্রত্যেকের ্লালব থেকে মুছে গিয়েছিল। হিরস্ [অতৃপ্তি আসক্ত, হিংসা ও মন্দ আচরণ থেকে তীঁরা মুক্ত ছিল, পবিত্র ছিল। ঞঁ মহান পয়গম্বর সাল্লাল্লাহ্রু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের আওলিয়ার থেকে কোন একজনের সানিধ্যে কয়েক দিন অতিবাহিত করার কারণে দি কোন ব্যক্তি, এ ওলীর সুন্দর বৈশিষ্ট্যসমূহ ও উন্নত আখলাকের দ্বারা উপকৃত হয়, আত্মশুদ্ধি লাভ করে ও দুনিয়ার আসক্তি থেকে মুক্তি পায় তবে আসহাবে কিরামগণ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামকে সবকিছুর চেয়ে বেশী ভালোবাসতেন, রাসুলের জন্য নিজের জান, মাল উৎসর্গ করেছিলেন, তাঁর জন্য মাতৃভূমি ত্যাগ করেছিলেন তীরা, রূহের ক্ষুধা মিটায় রাসুলের এমন সোহবতের আশিক হওয়া সম্তবেও, মন্দ ভাব 69
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।