মুরতাদ হয়েছে কিংবা ইংরেজ কাফেরদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। এমতাবস্থায় সে যতই নামাজ পড়ুক, হজ্জ করুক, ইবাদত করুক নিজেকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে না। কুফরের সবব্ হিসেবে বিবেচিত কথা, কর্ম বা বিশ্বাস থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত, তা থেকে তওবা না করা পর্যন্ত মুসলমান হিসেবে বিবেচিত হবে না। এজন্য প্রত্যেক মুসলমানেরই উচিত, কুফরের সবব্ হয় এমন বিষয়গুলিকে ভালভাবে রপ্ত করা। এবং তা মেনে নিজেকে মুরতাদ হওয়া থেকে রক্ষা করা। একইসাথে কাফিরদের এবং মুসলমানর'পী পথন্রষ্টদের ও ইংরেজ গোয়েন্দাদের সঠিকভাবে চিনে তাদের ক্ষতি থেকে নিজেরদেরকে বাঁচিয়ে রাখা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন ষে, পবিত্র কুরআন করীম ও হাদিস শরীফ থেকে মনগড়া অর্থ ও ভ্রান্ত ব্যাখ্যা দেয়া হবে এবং এর দ্বারা বাহাত্তর ধরণের ভ্রষ্ট মুসলমান ফিরকার উৎপত্তি হবে। বুখারী ও মুসলিম শরীফ থেকে নেয়ে এই হাদিস শরীফের, 'বারিকা' ও 'হাদিকা' নামক কিতাবদ্বয়ে এরূপ ব্যাখ্যা দেয়া হয়েছে। নিজেদেরকে ইসলামের বড়মাপের আলেম বা দ্বীনী বিষয়ের প্রফেসর হিসেবে জাহির করা এসব ভ্রান্ত ফিকরার অন্তর্ভুক্ত ব্যক্তিদের কিতাব, প্রবন্ধ, বক্তব্য বা কনফারেন্সের দ্বারা প্রতারিত হওয়া উচিত নয়। দ্বীন ইমানকে ধ্বংসকারী এই ধরনের বাতিল ফিরকার ফাঁদে পা না দেয়ার জন্য খুবই সতর্ক হওয়া উচিত। এই জাহিল মুসলমানরা ছাড়াও কম্যুনিস্ট ও মাসনরা একদিক থেকে, খৃস্টান মিশনারি ও ইংরেজদের নিকট নিজেদেরকে বিকিয়ে দেয়া ওহহাবীদের সাথে যায়নবাদী ইয়াহুদীরা অন্যদিক থেকে নিত্য নতুন উপায়ে মুসলমান প্রজন্মকে প্রতারিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনগড়া লিখনী, নাটক-সিনেমা, টিভি- রেডিওর অনুষ্ঠান ইত্যাদির দ্বারা ইসলাম ও ঈমানকে বিলুপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এরজন্য বিপুল পরিমাণে অর্থ-সম্পদ ব্যয় করতেও কুণ্ঠাবোধ করে না। ইসলামের প্রকৃত আলেমগণ রাহিমাহুমুল্লাহ্ব তা'আলা এদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় জবাব আগে থেকেই লিখে গেছেন ও মুসলমানদেরকে সতর্ক করে গেছেন।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।