এই শ্রেষ্ঠত্ব সর্ববিবেচনায় নয়। এই শ্রেষ্ঠত্ব সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা খিজির আলাইহিস্ সালাম যেমন হযরত মুসা আলাইহিস্ সালামকে কিছু বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, তার অনুরূপ। [রক্তের সম্পর্কের দিক থেকে যে যত তাঁর নিকটের, ততই শ্রেষ্ঠ হলে হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহ আনহুম থেকে শ্রেষ্ঠ হতেন। একারণেই আবু তালেব ও আবু লাহাব, মুমিনদের সর্বনিন্ন পর্যায়ের ব্যক্তির চেয়েও বহুগুণে অধম।] রক্তের সম্পর্কের দিক থেকে হযরত ফাতেমা, হযরত খাদিজা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না থেকে অধিক শ্রেষ্ঠত্বের দাবীদার। তবে এই বিবেচনার শ্রেষ্ঠত্ব সর্ব বিবেচনার শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করে না। এই তিনজন মহীয়সী নারীর মাঝে কে সর্বাধিক শ্রেষ্ঠ সে ব্যাপারে আলেমগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। হাদিস শরীফ থেকে বুঝা যায় ষে, দুনিয়ার নারীদের মাঝে সর্বোত্তম হলেন হযরত ফাতিমা, হযরত খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহুনা এবং হযরত মরিয়ম ও হযরত আছিয়া আলাইহুমাস্ সালাম। হাদিস শরীফে এসেছে, “হযরত ফাতিমা (রাদিয়াল্লাহু তা'আলা আনহা) জান্নাতী মহিলাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। আর হযরত হাসান ও হযরত হুসাইন (রাদিয়াল্লাহ্ব তা"আলা আনহুমা) হলেন জান্নাতী যুবকদের মাঝে শ্রেষ্ঠ'। উনাদের পরে, আসহাবে কিরামের মাঝে অধিক মর্যাদাবান হলেন “আশারা-ই মুবাশশারা'এর অন্তর্ভুক্ত সাহাবীগণ। এর মানে হল, যারা দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাত প্রাপ্তির সুসংবাদ পেয়েছিলেন। তাঁদের সংখ্যা দশ। উনাদের পরে অধিক মর্যাদার অধিকারী হলেন বদরের জিহাদে অংশগ্রহণকারী সাহাবীগণ। এরপর পর্যায়ক্রমে উহ্দের জিহাদে অংশগ্রহণকারীগণ ও যারা 'বিয়াতুর রিদওয়ান'এ (হুদায়বিয়ার সন্ধির সময়) উপস্থিত ছিলেন সেসকল সাহাবীগণ অধিক মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের জন্য নিজেদের জান ও মাল উতসর্গ করেছেন, তাঁকে যথাসাধ্য সাহায্য করেছেন যে আসহাবে কিরাম, তাঁদের প্রত্যেককে যথাযথ সম্মান ও ভালোবাসার সাথে স্মরণ করা আমাদের কর্তব্য। তাঁদের অসম্মান হয় এমন কোন কথা বা আচরণ করা আমাদের জন্য 68৪
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।