ইরফানের উৎস, জিন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তা'আলা আনহু। তাঁর পর সর্বোত্তম মানুষ হলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চতুর্থ খলীফা হিসেবে দ্বায়িত্ব পালনকারী, যিনি আশ্চর্যজনক প্রতিভার অধিকারী ও 'আল্লাহ্র সিংহ' উপাধি অর্জনকারী, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তা"'আলা আনহু। উনার পরে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ্ব আনহুম খলিফা হয়েছেন। হাদিস শরীফে খেলাফতের সীমা ত্রিশ বছর উল্লেখ করা হয়েছে, যা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মাধ্যমে পূর্ণ হয়েছে। তাঁর পরে শ্রেষ্ঠ মানুষ হলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের চোখের মনি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ্র তা'আলা আনহুম আজমাইন। তাঁদের এই শ্রেষ্ঠত্বের কারণ হল অধিক সওয়াব অর্জন করা, দ্বীন-ই ইসলামের জন্য মাতৃভূমি, প্রিয়জন ইত্যাদি ত্যাগ করতে পারা, শুরুর দিকে মুসলমান হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের সর্বোচ্চ অনুসরণ করা, তাঁর সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরা, দ্বীন প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা, ফিতনা-ফাসাদ্ ও কুফুরীর প্রতিরোধ করা। যদিও হযরত আলী রাদিয়াল্লাহ আনহু, হযরত আবুবকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য সবার আগে মুসলমান হয়েছেন কিন্তু তিনি এ সময় মাল- সম্পদহীন বালক হওয়ায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের ঘরে রাসুলের খেদমতে নিয়োজিত থাকায়, শুরুতেই তাঁর ঈমান গ্রহণ অন্যদের ঈমান গ্রহণে উদৃভুদ্ধ করার ও কাফিরদের মনোবল ধ্বংসের কারণ হতে পারেননি। অথচ অন্য তিন খলিফার ঈমান গ্রহণ, ইসলামের শক্তিকে বৃদ্ধা করেছিল। ইমাম আলী ও তাঁর সন্তানগণ রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের নিকটাত্মীয় হওয়ায় এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক রক্ত ধারণ করায়, সিদ্দীক-ই আকবর ও ফারুক-ই আজমের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা ঘেতে পারে। তবে তাঁদের 9 হাসান ইবন আলী ৪৯ হজিরীত (৬৬৯ খুস্টাব্দ)ে মদনা-ই মুনাওয়ারাত বষিক্রয়ায় আক্রান্ত হয় ইনতকাল করছেনে। 67
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।