মত মুজিষযার দ্বারা তাঁকে সম্মানিত করা হয়েছে। আখিরাতে তাঁকে "মাকাম-ই মাহমুদ" 'শাফায়াত-ই কুবরা' 'হাউজ-উ কাওসার', 'উসিলা' ও "ফাদিলা' নামক মাকামসমূহ প্রদান করে এবং জান্নাতে প্রবেশের পূর্বেই 'জামাল-ই ইলাহী'এর দর্শনের দ্বারা মহিমান্বিত করা হয়েছে। আর দুনিয়াতে উত্তম চরিত্র, অকাট্য দ্বীন, ইলম, হিলমৃ, সবর, শুকরিয়া, তাকওয়া, সম্মান, মর্যাদা, লাজুকতা, সাহসিকতা, বিনয়, হিকমত, আদব, সৎকর্মশীলতা, দয়া, করুণা, মমতা ও আরো বহু ধরণের বিশেষণে বিশেষিত করে সকল পয়গন্বরের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। তাঁকে অগণিত মুজিযা প্রদান করা হয়েছে। তাঁর আনীত দ্বীন পূর্বের যাবতীয় দ্বীনকে রহিত করেছে। যা পরিপূর্ণ সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ হয়েছে। তাঁর উম্মত অন্যান্য সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে। তাঁর উম্মতের আওলিয়াগন অন্যান্য উম্মতের আওলিয়াদের চেয়ে অধিক মর্যাদাবান হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের আওলিয়াদের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা হওয়ার যোগ্যতা অর্জনকারী, তাঁর [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) খেলাফতের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত, ইমাম ও ওলীদের মাথার তাজ হলেন হযরত আবুবকর সিদ্দীক রাদিয়াল্লাহ্ব আনহু, যিনি পয়গন্বরদের পরে এপর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় এসেছেন এবং আসবেন তাদের মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ জন। খিলাফতের মর্যাদা ও দ্বায়িত্বভারও তাই তিনিই সর্বপ্রথম অর্জন করেন। ইসলাম প্রকাশিত হওয়ার পূর্বেও তিনি মহান আল্লাহ্ তা"আলার দয়া ও ইহসানের কারণে, মূর্তির পুজা করেননি। কুফুরী ও ভ্রষ্টুতার পঙ্কটলতা থেকে মহান আল্লাহ্ তাঁকে রক্ষা করেছিলেন। [আর যারা মনে করে ও প্রচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্লু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যত লাভের পূর্বে মুর্তি পূজা করেছিলেন, তারা কতটা মুর্খ এ থেকেও তা বুঝা যায়।] খাত্তাব রাদিয়াল্লাহ্র তা'আলা আনহু, যাকে আল্লাহ্ তা'আলা আপন হাবীবের সঙ্গী হিসেবে মনোনীত করেছেন এবং যিনি দ্বিতীয় খলীফা হিসেবে দ্বায়িত্ পালন করেছেন। উনার পরের শ্রেষ্ঠজন হলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৃতীয় খলীফা, পুণ্য ও ইহসানের ভাগার এবং ঈমান, হায়া ও 69
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।