হওয়ায় এই বলে প্রচার করে যে, 'হাক্কীকাত কিতাবএভির কিতাবসমূহ ভুল, ভ্রান্তিতে পূর্ণ। এই কিতাবসমুহ পড়া থেকে বিরত থাকুন'। ইসলামের দুশমন ভণ্ড ও জিনদিকদের সবচেয়ে বড় আলামত হল, আহলি সুন্নাত আলেমদের দ্বারা লিখিত ও প্রকাশিত হাকিকী দ্বীন কিতাবসমূহকে ভুল আখ্যা দেয়া, তা পড়তে বারণ করা। তাদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে ও তাদের বিপক্ষে আহলি সুন্নাত আলেমদের প্রদত্ত জবাবসমূহ "মা'লুমাতুন-নাফিয়া' নামক কিতাবে বিস্তারিতভাবে বর্ননা করা হয়েছে] হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ও সমস্ত জগতের জন্য রহমত। আঠার হাজার আলম তথা জগত তাঁর রহমতের দরিয়া থেকে উপকৃত হচ্ছে। অনম্ীকার্যভাবে তিনি সমস্ত মানব ও জ্বিনের জন্য পয়গম্বর। এমনকি ফেরেশতাগণ, উদ্ভিদ ও প্রাণীকুল সহ সকল জড়ের জন্যও তিনি পয়গন্কর। এ ব্যাপারে বহু মুবারক ব্যাক্তি খবর প্রদান করেছেন। অন্যান্য পয়গন্বরগণ নির্দিষ্ট কোন এলাকায়, নির্দিষ্ট কোন জাতি কিংবা গোত্রের জন্য প্রেরিত হয়েছিলেন। আর রাসুল-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সমস্ত জগতের জন্য, জড় ও জীব সমস্ত মাখলুকের জন্য পয়গম্বর। মহান আল্লাহ্ তা'আলা অন্যান্য পয়গন্বরদের ক্ষেত্রে সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, ওহে আমার রাসূল! ওহে আমার পয়গম্বর! বলে সম্বোধন করে মর্যাদা প্রদান করেছেন, সম্মানিত করেছেন। অন্যান্য পয়গম্বর আলাইহিস্ সালামদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেয়া সকল মুজিযার অনুরূপ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও ইহসান করা হয়েছে। আল্লাহ্ তা'আলা তাঁর প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি ইকরাম করেছেন, এত বেশি মুজিযা প্রদান করেছেন যে, অন্য কোন পয়গন্বরকে অনুরূপ প্রদান করেননি। হযরত পয়গন্বর সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের মুবারক আঙ্গুলের ইশারায় চাঁদের দ্বিখণ্ডিত হওয়া, মুবারক হাতের তালুতে নেয়া পাথরগুলির তাসবীহ্ করা, বৃক্ষরাজির "ইয়া রাসূলুল্লাহ! বলে তাঁকে সালাম প্রদান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের বিচ্ছেদের কারণে 'হান্নানা' নামক শুঁকনো কাঠের শব্দ করে ক্রন্দন করা, রাসুলের মুবারক আঙ্গুলগুলি থেকে সুপেয় পানির প্রবাহিত হওয়া ইত্যাদির 65
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।