ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

মাঝে সর্বশ্রেষ্ঠজন। এর পক্ষে অসংখ্য দলিল রয়েছে, যার কয়েকটি নিম্নে উল্লেখ করা হয়েছে: কিয়ামতের দিবসে সমস্ত পয়গম্বর আলাইহিমুস্‌ সালাওয়াতুত্‌ তাসলিমাত্গণ তাঁর ঝাণ্ডার নিচে আশ্রয় গ্রহণ করবেন। মহান আল্লাহ্‌ তা'আলা তাঁর সমস্ত পয়গম্বরগণকে এই বলে আদেশ দিয়েছেন যে, "আমার মাখলুকের মাঝ থেকে নির্বাচিত, সর্বাধিক প্রিয় আমার হাবীব মুহাম্মদ আলাইহিস্‌ সালামের নবুয়্যতের যুগে যদি উপস্থিত হও তবে তাঁর উপর ঈমান আনো এবং তাঁর সাহায্যকারী হয়ে যাও”। সমস্ত পয়গন্বরগণও নিজ নিজ উম্মতকে তা অসিয়্যত করে গেছেন, আদেশ দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন 'খাতামুল আনবিয়া'। অর্থাৎ তাঁর পরে আর কোন পয়গম্বর আসবেন না। তাঁর মুবারক রূহকে, সকল পয়গন্বরের পূর্বে সৃষ্টি করা হয়েছে। নবুয়্যতের মাকামেও তাঁকেই সর্বপ্রথম স্থান দেয়া হয়েছে। আর তাঁর দুনিয়ায় আগমনের মাধ্যমে নবুয়্যতের পূর্ণতা প্রাপ্তি হয়েছে। হযরত ঈসা আলাইহিমুস্‌ সালাম, যদিও কিয়ামতের আগে, হযরত মেহদী'র জামানায় আসমান থেকে 'শাম'এ অবতরণ করবেন, তথাপি তিনি জমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনকেই প্রচার করবেন এবং তাঁর উম্মতেরই একজন হিসেবে বিবেচিত হবেন। [১২৯৬ হিজরীতে ও ১৮৮০ খুস্টাব্দে, হিন্দুস্তানে ইংরেজরা 'কাদিয়ানী' নামক এক বাতিল ফিরকার উদ্ভব করে। তারা হযরত ঈসা আলাইহিস্‌ সালাম সম্পর্কে মিথ্যা ও কুৎসিত ধারণা পোষণ করে। নিজেদেরকে মুসলমান বলে দাবী করে মূলত ভিতর থেকে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা চালায়। তারা যে অমুসলিম, এ ব্যাপারে ফতোয়া প্রদান করা হয়েছে। এদেরকে “আহমাদিয়্যা' নামেও অবিহিত করা হয়। হিন্দুত্তানে প্রকাশ পাওয়া আহলে বিদায়াত ও জিনদিক ফিরকাসমুহের আরেকটি হল 'জামায়াতুত তাবলিগীইয়্যা'। যা ১৩৪৫ হিজরীতে (১৯২৬ খুস্টাব্দে) ইলিয়াস নামের এক জাহিল প্রতিষ্ঠা করেছে। তার বক্তব্য ছিল, "মুসলমানরা দালালাতে পতিত হয়েছে, তাদেরকে রক্ষার জন্য ব্বপ্নে আদিষ্ট 93

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।