করেছেন। মহান আল্লাহ্ পাকের জামাল তথা সৌন্দর্য দর্শনের তীব্র আকাঙ্খার কারণে জান্নাতের নিয়ামতসমূহের কোনটির প্রতি দৃষ্টি দেননি। সেখান থেকে তিনি একাকী নূরের মধ্য দিয়ে সামনে অগ্রসর হয়েছেন। এসময় ফেরেশতাদের কলমের আওয়াজ শ্রবণ করেছেন। তিনি এভাবে সত্তর হাজার পর্দা অতিক্রম করেছেন, যার দুইটি পর্দার মধ্যবর্তী দুরত্ব পাঁচ হাজার বছরের পথের সমান। এরপর সূর্যের চেয়েও অধিকতর উজ্জ্বল রফ্ুরফৃ নামক মাদুরে চড়ে ইলাহী আরশে পৌছেছেন। আরশ থেকে জামান, মাকান ও বস্তু জগতের উর্ধে গিয়ে মহান আল্লাহ্ তা"আলার কালাম শ্রবণের মাকামে উপনীত হয়েছেন। স্থানহীন ও কালহীন ভাবে আখিরাতে যেমন মহান আল্লাহ্ তা"আলার দর্শন লাভ করা যাবে, তেমনি অবোধ্য ও অবর্ননীয় উপায়ে তিনি আল্লাহ্ পাকের দিদার লাভ করেছেন। বর্ণহীন ও আওয়াজহীন উপায়ে আল্লাহ্ তা'আলার সাথে কথা বলেছেন। মহান আল্লাহ্র দরবারে তাসবীহ, হামদ ও ছানা পেশ করেছেন। নিজে অগণিত নিয়ামত, অনুগ্রহ এবং সীমাহীন মর্যাদা প্রাপ্ত হয়েছেন। সেখানেই নিজের ও উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজের আদেশ প্রাপ্ত হন, যা পরবর্তীতে হযরত মুসা আলাইহিস্ সালামের পরামর্শে ধাপে ধাপে ফিরে পাঁচ ওয়াক্ত পর্যন্ত কমিয়ে এনেছেন। ইতিপূর্বে কেবল ফজর ও আছরের কিংবা এশার নামাজ আদায় করা হত। এত সুদীর্ঘ ভ্রমণ ও সীমাহীন ইকরাম, ইহসান প্রাপ্তির পরে এবং আশ্চর্যজনক বহু কিছু দেখে ও শুনে ফিরার পরে যখন তিনি নিজ বিছানায় আসলেন, দেখলেন যে বিছানা তখনও উষ্ণ রয়েছে। মিরাজ সম্পর্কিত ঘটনার কিছু অংশ আয়াত-ই করীমার দ্বারা আর বাকী অংশ হাদিস শরীফের দ্বারা জানানো হয়েছে। এর সব অংশের উপর বিশ্বাস স্থাপন করা ওয়াজিব না হলেও, আহলি সুন্নাত আলেমদের থেকে আসা এ সংক্রান্ত খবর সমূহকে গ্রহণ না করলে, আহলি সুন্নাত থেকে বিচ্যুত হতে হবে। আর সরাসরি আয়াত-ই করীমা ও সহীহ হাদিস শরীফকে অবিশ্বাস করলে কুফুরী হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন 'সাইয়্যেদুল আনবিয়া', অর্থাৎ সমস্ত পয়গম্বর আলাইহিমুস্ সালাওয়াতুত্ তাসলিমাত্দের 62
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।