ইমান এবং ইসলাম
/ ١٦١
📝 نص 📖 PDF

হয়েছে তা বহু মুল্যবান কিতাবে বর্নিত হয়েছে, যেমন 'শিফা-ই শরীফে'৪ বিস্তারিত আলোচনা করা হয়েছে, 'সা"আদাত-ই আবাদিয়্যা' কিতাবেও দীর্ঘ বর্ননা রয়েছে।] রাসূল সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম মন্কা-ই মুকাররমা থেকে 'সিদরাতুল মুনতাহা' পর্যন্ত হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালামের সাথে ভ্রমণ করেছেন। সিদরাতুল মুনতাহা হল সপ্তম আসমানে অবস্থিত একটি বৃক্ষের নাম, সমস্ত তথ্য ও উণ্থানসমূহ যাকে অতিক্রম করে যেতে পারে না। রাসুল-ই আকরাম সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহাতে হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালামকে ছয়শত ডানা সহ তাঁর আপন রূপে দেখেছেন। এই পর্যন্ত এসে জিবরাঈল আলাইহিস্‌ সালাম থেমে যান। মক্কা-ই মুকাররমা থেকে কুদুস শরীফ পর্যন্ত কিংবা সপ্তম আসমান পর্যন্ত 'বুরাক'এর দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। বুরাক হল গাধার চেয়ে বড় কিন্তু ঘোড়ার চেয়ে ছোট জান্নাতী এক পশু। তা দুনিয়ার পশুদের অন্তর্ভূক্ত নয়। তা পুরুষ নয় স্ত্রীও নয়। অতি দ্রুত গতিসম্পন্ন। এক পলকে দৃষ্টি সীমা অতিক্রম করতে পারে। রাসূলুল্লাহ সাল্লালাহ্র আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আকসায় পয়গন্বরদের জামাতের ইমাম হয়ে এশার কিংবা ফজরের নামাজ আদায় করেছেন। পয়গম্বর আলাইহিস্‌ সালামদের রূহসমূহ নিজ নিজ ইনসানী রূপ ধারণ করে এ জামাতে উপস্থিত ছিল। কুদুস থেকে সপ্তম আসমান পর্যন্ত মিরাজ নামক অজানা এক সিঁড়ির মাধ্যমে মুহুর্তের মধ্যে পৌছে দেয়া হয়েছিল। পথে ফেরেশতাগণ ডানে বামে সারিবদ্ধ হয়ে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ ও ছানা পেশ করতে ছিল। প্রত্যেক আসমান অতিক্রম করার সময় জিবরাঈল আলাইহিস্‌ সালাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তশরীফ ফরমানের ঘোষণা ও সুসংবাদ প্রদান করতেন। রাসুল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেছেন। সিদরাতুল মুনতাহায় বু আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছেন। জান্নাতের নিয়ামতসমূহ ও জাহান্নামের আজাবসমূহ অবলোকন $ শফা”এর রচয়তা কাজী ইয়াদ মালকিী, ৫8৪ হজিরী (১১৫০ খুস্টাব্দ]ে মাররাকুস নগরীতা ইনতকাল করনে। 61

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.