হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম হলেন 'খলীলুল্লাহ'। কেননা তাঁর ক্কাল্বে আল্লাহ্ তা'আলার ভালোবাসা ব্যতীত কোন মাখলুকের ভালোবাসা ছিল না। হযরত মুসা আলাইহিস্ সাল্লাম হলেন 'কলীমুল্লাহ'। কেননা তিনি আল্লাহ্ তা'আলার সাথে কথা বলে ছিলেন। হযরত ঈসা আলাইহিস্ সালাম হলেন 'কালিমাতুল্লাহ'। কারণ তাঁর বাবা ছিল না। শুধুমাত্র 'কুন্' (হও) ইলাহী কালিমার দ্বারা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন। তাছাড়াও তিনি আল্লাহ্ তা'আলার হিকমতপূর্ণ কালিমাসমূহকে ওয়াজ করে মানুষের কানে পৌছে দিয়েছিলেন। বনী আদমের মাঝে সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক গুরুত্ব ও মর্যাদার অধিকারী এবং সমস্ত মাখলুকের সৃষ্টির সবব্ তথা কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন 'হাবীবুল্লাহ'। তাঁর হাবীবুল্লাহ হওয়ার প্রমাণকারী এবং তাঁর গুরুত্ব, বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের প্রতি নির্দেশকারী বহু জিনিস রয়েছে। তাই তাঁর ব্যাপারে পরাজিত হয়েছে, পর্যুদস্ত হয়েছে এরপ ভাষা ব্যবহার করা উচিত নয়। কিয়ামতের দিবসে তিনিই সর্বপ্রথম কবর থেকে জাগবেন। হাশরের ময়দানেও সবার আগে উপস্থিত হবেন। আর জান্নাতেও সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন। তাঁর মুজিাসমূহ অগণিত, মানুষের পক্ষে তা গুণে শেষ করা সম্ভব নয়। তথাপি মিরাজ মুজিযার বিষয়টি উল্লেখ করত এই লেখাটিকে সাঁজানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শায়িত অবস্থা থেকে জাগিয়ে, তাঁর মুবারক শরীর সহ তাঁকে পবিত্র মক্কা নগরী থেকে কুদুস্ শহরে অবস্থিত মসজিদে আকসায়, সেখান থেকে আসমানসমুহ পার করে সর্বশেষ সপ্তম আসমানে এবং সেখান থেকে আল্লাহ্ তা'আলা যেসব স্থানে চেয়েছেন সেসব স্থানে ভ্রমণ করানো হয়েছে। এভাবেই মিরাজের বিষয়টি বিশ্বাস করা উচিত। ['ইসমাঈলী' নামক ভ্রান্ত ফিরকার অনুসারীরা ও ইসলামের আলেম রূপধারণকারী দ্বীনের দুশমনেরা প্রচার করে যে, মিরাজ একটি অবস্থার নাম যা রূহের মাধ্যমে সম্পাদিত হয়েছিল। রাসূল শরীর সহ মিরাজে যাননি, এই বলে যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরণের ভ্রান্ত আক্বীদা প্রচারকারী বইসমূহ পড়া ও এর দ্বারা প্ররোচিত হওয়া উচিত নয়। মিরাজ কিভাবে সংঘটিত 60
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।