তাঁদেরকে 'উলুল্ আযম' পয়গম্বর বলা হয়। তাঁরা হলেন, হযরত আদম, হযরত নূহ, হযরত ইবরাহীম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পয়গন্বরদের মাঝ থেকে ত্রিশ জনের নাম মশহুর হয়েছে। তাঁরা হলেন: হযরত আদম, হযরত ইদ্রিস, হযরত শিত বা শীশ, হযরত নূহ, হযরত আলাইহিমুস্ সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম। উপরোক্ত পয়গম্বরদের মধ্য থেকে আটাশ জনের নাম কুরআন করীমে উল্লেখ করা হয়েছে। হযরত যুল-কারনাইন, হযরত লোকমান, হযরত উযাইর ও হযরত খিজির আলাইহিমুস্ সালাম পয়গম্বর ছিলেন কিনা, এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। উরওয়াতুল উসকা হযরত মোহাম্মদ মাসুম কুদ্দসা সিররুহু'এর 'মাকতুবাত-ই মাসুমিয়্যা"র দ্বিতীয় খণ্ডের ছত্রিশতম মাকতুবে, হযরত খিজির আলাইহিস্ সালামের পয়গম্বর হওয়ার ব্যাপারে শক্তিশালী খবর রয়েছে বলে উল্লেখ আছে। একশ বিরাশিতম মাকতুবে, হযরত খিজির আলাইহিস্ সালামের মানুষ রূপে দৃশ্যমান হওয়া ও কিছুকিছু কাজকর্ম সম্পাদন করা প্রমাণ করে না যে তিনি এখনো দুনিয়ার হায়াত ধারণকারী। তিনি এবং তাঁর মত একাধিক পয়গম্বর ও আওলিয়াদের রূহসমূহকে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মানুষের রূপ ধারণ করার অনুমতি দেয়া হয়েছে। তাই তাঁদের দৃশ্যমান হওয়া তাঁদের দুনিয়াবী হায়াতের বিদ্যমান থাকার ব্যাপারে দলিল হবে না। জুলকিফিল্ আলাইহিস্ সালামের অপর নাম হারকিল। তাঁকে কেউ ইলিয়াস, কেউ ইদরিস্ কেউবা যাকারিয়্যা আলাইহিস্ সালাম বলেও অভিহিত করেছেন। 59
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।