সমস্ত নিয়ামতকে ইসলামিয়্যাতের অনুমোদিত পন্থায় ব্যবহার বা ভোগ করাকে 'শুকর্' বলা হয়। ইসলাম দ্বীনের বিশ্বাসের বিষয়সমূহ এবং আদেশ ও নিষেধ সমূহকে অবগত করার জন্য হাজার হাজার মুল্যবান কিতাব রচিত হয়েছে। এগুলি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে দুনিয়ার সর্বব্র ছড়িয়েছে। একইসাথে ষন্প ও ত্রুটিপূর্ণ জ্ঞানের অধিকারী, ভণ্ড আলেম, জাহিল দ্বীনদার কিংবা বৃটিশ গোয়েন্দাদের দ্বারা প্রতারিত আলেমরা সর্বদাই ইসলামের উপকারী, বরকতময় ও আলোকিত আহকামসমূহকে অর্থাৎ আদেশ ও নিষেধসমূহকে আক্রমণ করে আসছে। তারা ইসলামের উপর কালিমা লেপন করতে, শরীয়তকে পরিবর্তনে ও মুসলমানদেরকে প্রতারিত করতে সর্বদাই স্বচেষ্টু হয়েছে। বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে, ইসলামের আলেমগণ দুনিয়ার সর্ব্র, ইসলামের সঠিক আকীদাকে প্রচারে ও প্রসারে নিজেদেরকে উৎসর্গ করেছেন। ইসলামী ই'তিক্কাদের উপর আগত আক্রমণকে প্রতিহত করতে সর্বদা ষচেষ্ট আছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামিয়্যাতকে আসহাবে কিরামদের থেকে শুনেশুনে শিখে কিতাবে লিপিবদ্ধকারী সঠিক পথের আলেমদেরকে আহলি সুন্নাত আলেম বলা হয়। আহলে সুন্নাত আলেমদের রচিত কিতাবসমূহ অধ্যয়ন করেনি কিংবা বুঝতে পারেনি এমন কিছু সংখ্যক ব্যক্তি, কুরআন করীম ও হাদিস শরীফ থেকে মনগড়া ব্যাখ্যা করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এধরণের বক্তব্য মুসলমানদের দুঢ ঈমানের সামনে বিলীন হতে বাধ্য। এর দ্বারা মুলত বক্তার দ্বীনী ইলমের দৈন্যতা প্রকাশ পায়। নিজেকে মুসলমান বলে দাবী করে অথবা জামাতের সাথে নামাজ আদায় করতে দেখা যায় এমন ব্যক্তিকে মুসলমান হিসেবে গণ্য করা হয়। এরপর এ ব্যক্তির কোন কথায় বা আচরণে, আহলে সুন্নাত আলেমদের দ্বারা অবহিত করা ঈমানের জ্ঞানের সাথে বিরোধপূর্ণ কিছু প্রকাশ পেলে, তাকে এঁ কথা বা আচরণের কুফর কিংবা দালালাত হওয়ার বিষয়টি বুঝানো উচিত। এ আচরণ ত্যাগ করে তওবা করার জন্য আহবান করা উচিত। এরপরও নিজের সীমিত আকল ও ভ্রান্ত চিন্তাধারার দ্বারা নিজের কথা বা আচরণের পক্ষে অবস্থান নিয়ে তা থেকে সরে না আসলে বুঝতে হবে যে, সে পথন্রষ্ট অথবা 5
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.