ছড়িয়েছে। এদেরকে পঞ্চম মাজহাব হিসেবে নয় বরং ভ্রান্ত মতবাদের অনুসারী হিসেবে, আহলে সুন্নাত আলেমগণ শতশত কিতাবে অবহিত করেছেন। মহান আল্লাহ্ তা"আলা মুসলমান যুবকদেরকে ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত এই ওহহাবী মতবাদের অনুসারী হওয়া থেকে বাঁচিয়ে রাখুক এবং হাদিস শরীফের দ্বারা প্রশংসিত আহলে সুন্নাত আলেমদের প্রদর্শিত সঠিক পথ থেকে বিচ্যুত না করুক! আমীন!] পয়গন্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুবারক চক্ষু যখন ঘুমায় তখনও তাদের অন্তর চক্ষু ঘুমায় না। পয়গন্বরীয় দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে ও পয়গম্বরীয় মর্যাদা ধারণের ক্ষেত্রে সমস্ত পয়গন্বর সমান। উপরে বর্নিত সাতটি বিষয় প্রত্যেক পয়গম্বরের মাঝে বিদ্যমান। পয়গম্বরগণ কোন অবস্থাতেই স্বীয় দ্বায়িত্ব থেকে বহিষ্কুত হন না, পদচ্যুত হন না। কিন্তু আওলিয়াদের ক্ষেত্রে অলীত্ব হারানোর সম্ভাবনা রয়েছে। সমস্ত পয়গম্বর আলাইহিস্ সালাতু ওয়াত্ তাসলিমাত মনুষ্য জাতির অন্তর্ভূক্ত। জ্বিন কিংবা ফেরেশতাদের জাতি থেকে মানুষের জন্য পয়গম্বর হওয়া সম্ভব নয়। কেননা জ্বিন কিংবা ফেরেশতাগণের পক্ষে পয়গম্বরদের সমপর্যায়ে উন্নীত হওয়া সম্ভব নয়। তবে পয়গম্বরদের মাঝে সম্মান ও মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। যেমন উম্মতের আধিক্য, যে এলাকায় পয়গম্বর হিসেবে পাঠানো হয়েছে তার ব্যান্তি, ইলম ও মারিফাতের বহু জায়গায় প্রচারিত হওয়া, মুজিযার আধিক্য বা অবিরাম হওয়া, ব্যক্তিগতভাবে বিশেষ নিয়ামত বা অনুগ্রহ পাওয়া ইত্যাদির বিবেচনায় শ্রেষ্ঠত্বের বিচারে আখেরী জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত পয়গন্বরদের মাঝে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন। 'উলুল আজম' পয়গন্বরগণ অন্যদের থেকে এবং যারা রাসুল তাঁরা নবীদের তুলনায় অধিক মর্যাদাবান। পয়গম্বর আলাইহিমুস্ সালাওয়াতু ওয়াস্ সালামদের প্রকৃত সংখ্যা নির্দিষ্ট নয়। তবে এক লক্ষ চবিবশ হাজারের চেয়ে বেশি হওয়ার ব্যাপারটি মশহুর হয়েছে। তাঁদের মাঝ থেকে তিনশত তের কিংবা তিনশত পনের জন একইসাথে রাসুলও ছিলেন। তাঁদের মাঝ থেকে ছয়জন ছিলেন অধিক মর্যাদাবান। 58
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।