ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

অর্থ হল প্রেরিত পুরুষ, দূত বা সংবাদদাতা। ইসলামিয়্যাত অনুযায়ী রাসুল হলেন, বভাব-প্রকৃতি, শারীরিক গড়ন, ইলম, আকল ইত্যাদির বিবেচনায় সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যার কোন মন্দ স্বভাব বা অপছন্দনীয় দিক নাই। সকল পয়গন্বরের 'ইসমত' সিফাত রয়েছে। অর্থাৎ নবুয়ত প্রকাশের পূর্বে বা পরে তাদের দ্বারা ছোট বা বড় কোন ধরণের গুনাহ সম্পাদিত হয় না। [ইসলামকে ভিতর থেকে ধ্বংস করতে ইচ্ছুক কাফিররা বলে যে, "হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যত প্রাপ্তির পূর্বে মুর্তির সামনে কুরবানী দিয়েছেন আর এর সপক্ষে মাজহাব বিরোধীদের রচিত কিতাব থেকে দলিল প্রদর্শন করে। এই কুৎসিত অপবাদের যে কোন ভিত্তি নাই তা উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়।] নবুয়্যত প্রাপ্তির পরে তা প্রচারের আগ পর্যন্ত অন্ধ বা বধির হওয়ার মত শারীরিক ত্রুটিও থাকে না। এছাড়াও প্রত্যেক পয়গম্বরের সাতটি সিফাত রয়েছে। এগুলিকে বিশ্বাস করা জরুরী। এগুলি নিম্নরূপ: আমানত, সিদক,. তাবলীগ, আদালত, ইস্মত, ফাতানাত ও আমনুল আঘল্‌ অর্থাৎ পয়গম্বরগণ কখনোই তাদের নবুয়ত থেকে বহিষ্কৃত হন না। ফাতানাত অর্থ হল, অত্যন্ত মেধাবী ও খুবই বুঝমান হওয়া। যে সকল পয়গম্বর নতুন শরীয়ত বা আহকাম নিয়ে এসেছেন তাদেরকে রাসূল বলা হয়। নতুন কোন শরীয়ত না এনে পূর্ববর্তী শরীয়তের প্রচারকারী পয়গম্বরদের নবী বলা হয়। পয়গম্বরদের উপর ঈমান আনা বলতে, তাদের পরস্পরের মাঝে কোন ধরণের ভেদাভেদ না করে প্রত্যেককেই মহান আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে নির্বাচিত সাদিক বা সত্যবাদী হিসেবে বিশ্বাস করাকে বুঝায়। কেউ ষদি তাদের মধ্য থেকে কোন একজনকেও নবী হিসেবে অস্বীকার করে তবে তা সকল পয়গম্বরকেই অধ্ীকার করার শামিল হবে। কঠোর সাধনা করে, অনেক বেশি ইবাদত করে, ক্ষুধার কষ্ট ও অন্যান্য যন্ত্রণা ভোগ করে নব্যুয়ত অর্জন করা সম্ভব নয়। কেবলমাত্র মহান আল্লাহ্‌ তা'আলা বিশেষ ইহসান বা কৃপার দ্বারা যাকে মনোনীত করবেন তিনিই পয়গম্বর হতে পারেন। মানুষ যেন দুনিয়া ও আখেরাতের কাজকর্মকে সঠিকভাবে করতে পারে এবং নিজেকে ক্ষতিকর জিনিসের হাত থেকে বাঁচিয়ে সালামত, হেদায়েত 56

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।