তবে আহলে সুন্নাত আলেমগণ এব্যাপারে এঁক্যমত পোষণ করেছেন যে, কালাম-ই লাফজী ও কালাম-ই নাফসী উভয়ই আল্লাহ্র কালাম হিসেবে বিবেচিত। এই কথাকে অনেকে মাযাজ হিসেবে গ্রহণ করলেও, এখানে কালাম- ই নাফসী আল্লাহ্ তা'আলার কালাম বলতে, আল্লাহ্ তা'আলার কালাম সিফাতকে বুঝানো হয়েছে। আর কালাম-ই লাফজী আল্লাহ্ তা'আলার কালাম বলতে, আল্লাহ্ আ'আলা এর খালেক তা বুঝানো হয়েছে। সওয়াল: উপরের আলোচনা থেকে বুঝা গেল যে, আল্লাহ্ তা"আলার আযালী কালাম শোনা সম্ভব নয়। আল্লাহর কালাম শুনেছি বলতে, তিলাওয়াতকৃত আওয়াজ বা কালিমা শুনেছি বুঝানো হয়। অথবা তিলাওয়াতকৃত আওয়াজ ও কালাম-ই নাফসী অনুধাবন করেছি বুঝানো হয়। সকল পয়গম্বর এমনকি সকল মানুষ এভাবে আল্লাহ্র কালাম শুনতে সক্ষম। তবে কেন হযরত মুসা আলাইহিস্ সালামকে আলাদাভাবে 'কালীমুল্লাহ' বলা হয়? জবাব: হযরত মুসা আলাইহিস্ সালাম সাধারণ ইলাহী আদতের থেকে আলাদাভাবে হরফহীন ও আওয়াজহীনভাবে কালাম-ই আযালীকে শুনতে পেয়েছেন। জান্নাতে যেমন আল্লাহ্ তা'আলাকে না বুঝে দেখা যাবে যার ব্যাখ্যা অসম্ভব, তিনিও তেমনি বর্ননাতীতভাবে আল্লাহ্র কালাম শুনেছেন। অথবা আওয়াজের মাধ্যমেই আল্লাহ্র কালাম শুনেছেন, তবে তা শুধুমাত্র কান দিয়ে নয় বরং শরীরের প্রতিটি কণার দ্বারা শুনেছেন। বাতাসের কম্পন কিংবা অন্য কোন মাধ্যমের দ্বারা শুনেননি। তিনি এভাবে আল্লাহ্ তা'আলার কালাম শুনেছিলেন বিধায় তাঁকে 'কালীমুল্লাহ' বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রজনীতে সরাসরি কালাম-ই ইলাহী শুনেছেন। একইভাবে হযরত জিবরাঈল আলাইহিস্ সালামও ওহী নেয়ার সময় শুনেছেন। ৪. ঈমান গ্রহণ আবশ্যক এমন ছয়টি বিষয়ের চতুর্থটি হল: পয়গন্করদের প্রতি ঈমান। পয়গম্বরগণ, মহান আল্লাহ্ তা'আলার পছন্দনীয় পথের সন্ধান দেয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছেন। সমস্ত পয়গম্বরগণ একই ঈমানের কথা বলে গিয়েছেন। 'রুসুল' রাসুলের বহরুবচন। এর 55
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।