ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

[শারহুল মাকাসিদ্‌'5 কিতাবে গ্রীক ভাষায় ইনজিল আর সুরইয়ানী ভাষায় হলে 'যাবুর' বলা হয়েছে।] কালাম-ই ইলাহী আমাদেরকে অনেক কিছু অবহিত করে। ঘটনার বর্ননা করলে তাকে 'খবর' বলা হয়। এরূপ না হলে তাকে 'ইনশা' বলা হয়। কোন কিছু করার আদেশ বুঝালে তাকে "“আমর্' আর কিছু করা থেকে নিষেধ করলে তাকে 'নাহ্‌ই' বলা হয়। কালাম-ই ইলাহীর মাঝে কোন পরিবর্তন বা পরিবর্ধন হয় না। নাধিলকৃত সমস্ত আসমানী কিতাব ও সাহিফাসমুহ, আল্লাহ্‌ তা'আলার কালাম সিফাত থেকে আগত। কালাম সিফাত থেকে অর্থাৎ, কালাম- ই নাফসীর থেকে আগত। আরবী হরফে নাধিলকৃত ওহীকেই কুরআন করীম বলা হয়। হরফে ভর করা, ঘা লেখা যায়, বলা যায়, শুনা যায় ও মুখস্ত করা যায় এমন সারিবদ্ধভাবে নাধিল হওয়া ওহীকে 'কালাম-ই লাফজী' বা “কুরআন করীম' বলা হয়। এই কালাম-ই লাফজী, কালাম-ই নাফসীর প্রতি নির্দেশ করে বিধায় একেও কালাম-ই ইলাহী বা সিফাত-ই ইলাহী বলা জায়েজ। এর সম্পূর্নটিকে একত্রে কুরআন করীম বলা হয়, একইভাবে এর কোন অংশ বা আয়াতকেও কুরআন বলা হয়। কালাম-ই নাফসী যে মাখলুক নয়, বরং অন্যান্য সিফাতের মতই কাদিম সে ব্যাপারে সত্যপন্থী আলেমগণ একমত পোষণ করেছেন। তবে কালাম-ই লাফজী হাদিস না কাদিম এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। তবে অধিকাংশ আলেমই কালাম-ই লাফজীকে হাদিস বলতে নিষেধ করেছেন। কেননা এর দ্বারা মানুষ কালাম-ই নাফসীকেও হাদিস ভাবতে পারে। এটিই সর্বাধিক উপযুক্ত কথা। মানুষের চিন্তাশক্তি, কোন কিছুর প্রতি নির্দেশকারী কিছু শুনলে, তৎক্ষণাৎ এ জিনিস কল্পনা করে। আহলে সুন্নাত আলেমদের মধ্য থেকে কুরআন করীমকে যারা হাদিস বলেন তারা এর দ্বারা, আমাদের মুখ দিয়ে কুরআনের যে আওয়াজ বা হরফ উচ্চারিত হয় তাকে বুঝাতে চেয়েছেন। আর তা মাখলুক। না 5 শারহুল মাকাসদি কতাবটা সাদ্উদ্দনি তাফতাযানী রচনা করছেনে। তনি ৭৯২ হজিরীত (১৩৮৯ খুস্টাব্দ)ে সমরকন্দইনতকাল করছেনে। 54

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।