ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআন করীমকে নাধিল করা হয়েছে। একজন মানুষ কোন আদেশ কিংবা নিষেধ করার জন্য অথবা কিছু জিজ্ঞাসা করার জন্য বা কোন খবর প্রদানের জন্য ইচ্ছা করলে, প্রথমে তা মনে মনে চিন্তা করে, সাঁজায় ও প্রস্তুত করে। মনের মাঝে থাকা এই অর্থকে 'কালাম-ই নাফসী' বলা হয়। এই অর্থকে আরবী, ফারসী বা অন্য কোন ভাষার সাথে সম্পর্কিত করা যায় না। এই অর্থকে বিভিন্ন ভাষায় প্রকাশ করলে বিভিন্ন অর্থ বহন করবে না। মনের এঁ অর্থকে ভাষায় প্রকাশ করলে তাকে 'কালাম-ই লাফজী' বলা হয়। কালাম-ই লাফজী বিভিন্ন ভাষার হতে পারে। এর দ্বারা বুঝা যায় যে, কালাম-ই নাফসী আল্লাহ্‌ তা"আলার অন্যান্য সিফাত যেমন ইলম, ইরাদা, বাস্‌র ইত্যাদির মত সন্ত্বার মাঝেই নিহিত, পৃথক একটি সিফাত ও অপরিবর্তনশীল। আর কালাম-ই লাফজী হল, এঁ কালাম-ই নাফসীকে প্রকাশকারী ও মানুষের কানে শোনা ও মুখ দিয়ে বলা হরফের সমষ্টি। অতএব আল্লাহ্‌ তা"আলার কালাম কোন মাখলুক নয়, জাতের মাঝে নিহিত অনাদি ও অনন্ত এক সিফাত। যা সিফাতে জাতিয়্যা থেকে ও ইলম, ইরাদা এর মত সিফাতে সুবুতিয়্যা থেকে ভিন্ন, তন্ত্র একটি সিফাত। কালাম সিফাতও পরম ও মৌলিক। এর কোন হরফ বা আওয়াজ নাই। আদেশ, নিষেধ, খবর প্রদানের মত কিংবা আরবী, ফারসী, ইবরানী, সুরিয়ানী ইত্যাদির মত ভিন্ন ভিন্ন রূপ ধারণকারী নয়। আল্লাহ্‌ তা'আলার কালাম অবিভাজ্য। এর কোন কাঠামো নাই, তাই লেখা সম্ভব নয়। এর জন্য মস্তিষ্ক, কান বা জিহ্বার মত কোন মাধ্যমের প্রয়োজন নাই। যে ভাষাতেই ইচ্ছা প্রকাশ করা সম্ভব। এভাবেই আরবী ভাষায় বলা হলে তাকে কুরআন করীম বলা হয়, ইবরানী ভাষায় হলে তাওরাত আর সুরিয়ানী ভাষায় হলে 'ইনজিল' বলা হয়। 53

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।