ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

অর্থ আমার পক্ষে জানা সম্ভব নয়, আল্লাহ্‌ ও তাঁর রাসূলই এ বিষয়ে ভাল জানেন, বলাটা উত্তম হল পন্থা। অথবা এভাবে তাওয়ীল করা যে, আল্লাহ্‌ তা'আলার ইল্ম যেমন আমাদের মত নয়, তাঁর ইরাদা যেমন আমাদের মত নয়, তেমনিভাবে তাঁর হাতও সৃষ্টির হাতের মত হবে না। আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে নাধিলকৃত কিতাবসমূহে, কিছু আয়াতের শুধুমাত্র তিলাওয়াত কিংবা শুধুমাত্র অর্থ অথবা উভয়ই একসাথে “নাসখ' করা হয়েছে। সর্বশেষ ইলাহী কিতাব হল কুরআন করীম। কুরআন করীমকে প্রেরণ করার পরে, পূর্বের সমস্ত ইলাহী কিতাবের হুকুম 'নাসৃখ' হয়ে গেছে। কুরআন করীমে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এতে কোন পরিবর্তন, পরিবর্ধন সাধিত হবে না। পূর্ববর্তী ও পরবর্তী সকল ইলম কুরআনের মাঝে নিহিত আছে। একারণেই অন্যান্য আসমানী কিতাবসমূহের চেয়ে শ্রেষ্ঠ ও অধিক মুল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় মুজিযা হল এই কুরআন করীম। সমগ্র মানব ও জ্বিন জাতি একত্রিত হয়ে পবিত্র কুরআনের একটি সংক্ষিপ্ত সুরার অনুরূপ কিছু রচনা করার চেষ্টা করলেও তাতে সফল হবে না। তৎকালীন আরবের বিখ্যাত কবি, সাহিত্যিক, ভাষাবিদরা যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু একটি আয়াতের বিকন্নও রচনা করতে সক্ষম হয়নি। আল্লাহ্‌ তা'আলা ইসলামের দুশমনদেরকে কুরআন করীমের দ্বারা পরাভূত করেছেন। কুরআন করীমের বালাগাত মানুষের সাধ্যাতীত। মানুষের পক্ষে এর মত করে বলা অসম্ভব। কুরআন করীমের আয়াতসমূহ, মানুষের মত ছন্দ, পদ্য কিংবা গদ্যের সাথে মিলে না। একইসাথে আবার এই কুরআন করীম, আরবদেশের সাহিত্যিকদের ব্যবহৃত হরফসমূহের দ্বারাই নাধিল হয়েছে। আসমানী কিতাবসমুহের মধ্য থেকে আমাদেরকে একশ চারটির ব্যাপারে অবহিত করা হয়েছে। এগুলির মধ্য থেকে দশটি 'সুভ্রুফ' হযরত আদম আলাইহিস্‌ সালামকে, পঞ্চাশটি সুহ্রফ হযরত শীশ ছিত্) আলাইহিস্‌ সালামকে, ত্রিশটি সুহ্রফ হযরত ইদ্রিস আলাইহিস্‌ সালামকে ও বাকী দশটি সুহ্ুফ হযরত ইবরাহীম আলাইহিস্‌ সালামকে প্রদান করা হয়েছে। এছাড়া 52

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।