আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নাধিলকৃত কিতাবসমুহের সবগুলিই হক ও সঠিক। এতে কোন মিথ্যা বা ভুল হতে পারে না। আযাব দিব বলে ক্ষমা করে দেয়াটা জায়েজ হিসেবে উল্লেখ করা হলেও তা আমাদের না জানা কোন শর্ত অথবা তাঁর ইরাদার সাথে সম্পর্কিত। কিংবা এর অর্থ হবে, বান্দা আযাবের উপযুক্ত হওয়া সত্বেও তিনি ক্ষমা করে দেন। আযাব বা শাস্তির ঘোষণাকারী কালাম, কোন কিছুর ব্যাপারে খবর প্রদানের জন্য নয় যে, মিথ্যা হবে। আল্লাহ্ তা'আলা যেসবের ওয়াদা করেছেন, সেসব নিয়ামত থেকে বঞ্চিত করা জায়েজ না হলেও, তাঁর পক্ষে আযাবসমূহ ক্ষমা করে দেয়া জায়েজ হয়। আকল ও আয়াতে করীমা এরূপ হওয়ার প্রতিই নির্দেশ করছে। কোন "মানি' বা সমস্যা না থাকলে, আয়াতে করীমা ও হাদিস শরীফের স্পষ্ট অর্থই প্রদান করতে হয়। সাদৃশ্য পূর্ণ অন্য কোন অর্থ প্রদান করা জায়েজ নয়। [কুরআন করীম ও হাদিস শরীফ কুরাইশের ভাষা ও অভিধানে বর্নিত হয়েছে। তাই এদের কালিমার অর্থ প্রদানের সময়, চৌদ্দশত বছর পূর্বে হিজাজে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থই প্রদান করতে হবে। সময়ের সাথে সাথে পরিবর্তিত হওয়া বর্তমানের অর্থ দিয়ে অনুবাদ করা সঠিক নয়।] মুতাশাবিহ নামক আয়াতে করীমাগুলিতে আমাদের বোধশক্তির উর্ধোর গোপন অর্থ রয়েছে। এগুলির অর্থ কেবলমাত্র আল্লাহ্ তা'আলা জানেন, আর তিনি যাদেরকে (ইলমে লাদুন্নী) দিয়েছেন সেসকল কতিপয় নির্বাচিত বুজুর্গ ব্যক্তি ও আল্লাহ্র অলীগন তাদেরকে যতটুকু জানানো হয়েছে ততটুকু জানতে পারেন। অন্য কারো পক্ষে তা বুঝা সম্ভব নয়। একারণে, মুতাশাবিহ আয়াতসমূহকে আল্লাহ্র কালাম হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু এর নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আশয়ারী মাজহাব অনুযায়ী তার সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে তাওয়ীল করা জায়েজ। তাওয়ীল মানে, কোন কালিমার বিভিন্ন অর্থের মধ্য থেকে মশহুর নয় এমন অর্থকে গ্রহণ করা। উদাহরণস্বরূপ, সুরা ইসরার নিন্মোক্ত আয়াতে করীমাটি (তাফসীর আলেমদের প্রদত্ত অর্থ “আল্লাহ্র হাত তাদের হাতের উপর ছিল" আল্লাহ্ তা'আলার কালাম হিসেবে বিশ্বাস করতে হবে। আল্লাহ্ তা'আলা এর দ্বারা যাই মুরাদ করেছেন সেভাবেই বিশ্বাস করেছি বলা উচিত। এর 51
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।