আওলিয়া ও সালিহ মুসলমানগণ সাধারণ ফেরেশতাদের চেয়ে অধিক মর্ধাদার অধিকারী। আবার সাধারণ ফেরেশতাগণ সাধারণ মুসলমানের চেয়ে অধিক মর্যাদাবান। কাফিররা সকল সৃষ্টির চেয়ে অধম। শৃঙঘায় প্রথম ফুঁৎকারে, বড় চার ফেরেশতা ও হামালা-ই আরশগণ ব্যতীত অন্য সকল ফেরেশতাও অস্তিত্বহীন হয়ে যাবে। এরপর হামালা-ই আরশ ও চার বড় ফেরেশতাও বিলুপ্ত হবেন। দ্বিতীয় ফুঁৎকারে, প্রথমে সকল ফেরেশতাগণ জাগ্রত হবেন। হামালা-ই আরশ ও চার বড় ফেরেশতা দ্বিতীয় ফুঁৎকারের পূর্বেই জাগ্রত হবেন। এর অর্থ দাঁড়ায়, যেভাবে এই ফেরেশতাগণ সকল প্রাণীর পূর্বে সৃষ্ট হয়েছেন তেমনিভাবে সকল জীবের পরেই তাঁদের মৃত্যু হবে। ৩. ঈমান গ্রহণ আবশ্যক এমন ছয়টি বিষয়ের তৃতীয়টি হল: আল্লাহ্ তা”আলা যে সকল কিতাব নাযিল করেছেন সেগুলিকে বিশ্বাস করা। মহান আল্লাহ্ তা'আলা এই কিতাবসমূহকে কতিপয় পয়গন্বরের প্রতি হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম মারফত ওহী হিসেবে প্রেরণ করেছেন অর্থাৎ পাঠ করিয়েছেন, কোন পয়গন্বরের প্রতি 'লাওহা' বা ফলকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন আর কোন পয়গন্বরের প্রতি ফেরেশতাদের মাধ্যমে না পাঠিয়ে সরাসরি গায়েবী আওয়াজের মাধ্যমে শুনিয়ে নাজিল করেছেন। এগুলির সবই আল্লাহ্ তা'আলার কালামের অন্তর্ভূক্ত। এই বিবেচনায় তা চিরন্তন ও চিরস্থায়ী এবং মাখলুকের অন্তর্ভুক্ত নয়। এগুলির সবই হকক। এগুলি কোন ফেরেশতা কিংবা পয়গন্বরের নিজের কথা নয়। আল্লাহ্ তা"আলার কালাম, আমরা যা লিখি বা মনে ধারণ করি কিংবা মুখে বলি সেরূপ কোন কালাম নয়। তাঁর কালাম কোন বর্ণ বা আওয়াজ নয়। আল্লাহ্ তা'আলার সিফাতসমূহের প্রকৃতি মানুষের পক্ষে বুঝা অসম্ভব। কিন্তু ঞ্ কালাম যখন মানুষের নিকট আসে তখন তা পড়া যায়, লিখা যায় ও মুখস্তও করা যায়। এ কালাম আমাদের সাথে হলে 'হাদিস' হয়। আল্লাহ্ তা'আলার কালাম মানুষের সাথে থাকলে মাখলুক ও হাদিস হয়। আল্লাহ্ তা'আলার কালাম হিসেবে 'কাদিম' হয়। 50
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।