ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

এদেরকে 'কিরামান কাতিবিন' বা 'হাফাজা ফেরেশতা" বলা হয়। ডান কাঁধের ফেরেশতা ভালোকাজসমূহ লেখেন একইসাথে তিনি বাম কাঁধের ফেরেশতার পরিচালকের দ্বায়িত্বও পালন করেন। বামের ফেরেশতা মন্দ কাজ লিপিবদ্ধ করেন। কবরে প্রশ্নকারী এবং কাফির ও পাপী মুসলমানদের শান্তি প্রদানকারী ফেরেশতা রয়েছেন। কবরে প্রশ্নকারী ফেরেশতাদের "মুনকার ও নাকির' বলা হয়। মুমিনদেরকে যারা প্রশ্ন করবেন তাদেরকে 'মুবাশশির ও বশির'ও বলা হয়। ফেরেশতাদের মাঝে মর্যাদার দিক দিয়ে পারস্পরিক শ্রেষ্ঠত্ব বিদ্যমান। তাদের মাঝে সর্বাধিক মর্যাদার অধিকারী চারজন ফেরেশতা রয়েছেন। তাদের প্রথমজন হলেন, হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম: তাঁর দ্বায়িত্ব হল নবী- রাসুলদের প্রতি আল্লাহ্‌ তা'আলার ওহী বহন করে নিয়া আসা। তাঁদেরকে আল্লাহ্‌ তা'আলার আদেশ ও নিষেধ সম্পর্কে অবহিত করা। দ্বিতীয়জন হলেন হযরত ইসরাফিল আলাইহিস্‌ সালাম: 'সুর' বা শুঙঘায় ফুঁৎকারের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তাঁর প্রথম ফুঁকারের আওয়াজ যারা শুনতে পাবে, আল্লাহ্‌ ব্যতীত জীবন্ত যা কিছু আছে তাদের সবাই মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুুৎকারের আওয়াজ শুনে সমস্ত জীবের পুনর্জাগরণ হবে। তৃতীয়জন হলেন হযরত মিকাঈল আলাইহিস্‌ সালাম: রিজিক সরবরাহ করা, প্রাচুর্য কিংবা দুর্ভিক্ষের ব্যবস্থা ইকতিছাদী নিজাম] করা, [প্রশান্তি ও সবম্তি আনা] এবং প্রতিটি বস্তুর মাঝে গতির সঞ্চার করা ইত্যাদি তাঁর দ্বায়িত্বের অন্তর্ভক্ত। চতুর্থজন হলেন হযরত আজরাঈল আলাইহিস্‌ সালাম: তিনি মানুষের জান কবজের জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। [ফারসী ভাষায় রূহকে জান বলা হয়।] উনাদের পরে আরো চার শ্রেণীর ফেরেশতা রয়েছেন। 'হামালা-ই আরশ' বা আরশের বহনকারী চারজন ফেরেশতা রয়েছেন। হুজুর-ই ইলাহী বা আল্লাহ্‌ তা'আলার সান্নিধ্যে অবস্থানকারী ফেরেশতাদেরকে "মুকাররাবুন' বলা হয়। আজাব প্রদানকারী ফেরেশতাদের বড়দেরকে 'কারুবিয়ান' আর রহমতের ফেরেশতাদের “রুহানিয়ান' বলা হয়। এদের সবাই 'খাওয়াস' তথা বিশেষ ও শ্রেষ্ঠ ফেরেশতা। তারা, পয়গন্বরগণ বাদে সমস্ত মানুষের চেয়ে অধিক শ্রেষ্ঠ। 49

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।