প্রাককথন বিসমিল্লাহ'এর দ্বারা আরন্ত করলাম কিতাব, এঁ আল্লাহ'র নামে, যা সর্বোত্তম আশ্রয়স্থল। যার নিয়ামতের হয় না কোন হিসাব, এমন রব, যিনি করুণাময় ও ক্ষমাশীল। মহান আল্লাহ্ তা'আলা দুনিয়ার সমস্ত মানুষকেই করুণা করেন। বান্দার যা ঘা চাহিদা তা সৃষ্টি করে তাদের প্রত্যেকের নিকট প্রেরণ করেন। দুনিয়াতে সুখে-স্বাচ্ছন্দ্যে, শান্তিতে বসবাসের জন্য এবং আখিরাতে চিরসৌভাগ্য অর্জনের জন্য বান্দার কি করা আবশ্যক তাও স্পষ্টভাবে অবহিত করেন। নাফসের, অসৎসঙ্গের, ভ্রান্ত কিতাব ও বিদেশী মিডিয়ার দ্বারা প্রতারিত বা প্ররোচিত হয়ে সৌভাগ্যের পথ থেকে আলাদা হয়ে যারা কুফর ও দালালাতের পথে পতিত হওয়ার পর, এরজন্য অনুশোচিত ও লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি হিদায়েত নসীব করেন, সঠিক পথের দিশা দেন। তাদেরকে চিরন্তন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। তবে সীমা লঙঘনকারী ও জালিমদেরকে তিনি এই নিয়ামত ইহসান করেন না। তারা নিজ ইচ্ছায় যে অবিশ্বাসের গর্তে পতিত হয়েছে আল্লাহ্ তা'আলা তাদেরকে সেখানেই পরিত্যাগ করেন। আখিরাতে যে সকল মুমিনের কৃত পাপের জন্য জাহান্নামে যাওয়া আবশ্যক হবে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি অনুগ্রহ করে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। সমস্ত জীবের সৃষ্টিকারী, সকল অস্তিত্ববানকে সর্বক্ষন তাদের অস্তিত্বে অধিষ্ঠিতকারী ও সমস্ত কিছুকে ডর-ভয় থেকে রক্ষাকারী একমাত্র তিনিই। এমন আল্লাহ্র সম্মানিত নামে আশ্রয় নিয়ে, তাঁর সাহায্য প্রার্থনা করে এই কিতাব রচনা করতে আরম্ভ করছি। আল্লাহ্ তা'আলার প্রতি সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। তাঁর প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করছি। এঁ সম্মানিত পয়গন্বরের পবিত্র আহলে বাইতের সদস্যদের এবং তাঁর আদিল ও সাদিক আসহাবে কিরামের প্রত্যেকের জন্য খায়ের দোয়া করছি। যাবতীয় নিয়ামত আল্লাহ্ তা'আলা সৃষ্টি করে আমাদের জন্য পাঠিয়েছেন, ইহা মনে প্রাণে বিশ্বাস করে ঘোষণা করাকে 'হামদ' বলা হয়। আর ঞু
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।