সংখ্যাধিক্যের বিবেচনায় ফেরেশতারাই সেরা মাখলুক। আল্লাহ্ তা'আলা ব্যতীত কেউই তাদের সংখ্যা সম্পর্কে ধারণা রাখে না। মহাশুন্য, ফেরেশতাদের ইবাদত করা হয়নি এমন কোন খালি স্থান বিদ্যমান নাই। মহাকাশের প্রতিটি স্থানে রুকু ও সিজদাকারী ফেরশতাদের দ্বারা পরিপূর্ণ । আসমানে, জমিনে, তারায়, ক্ষত্রে, জড় ও জীবে, বৃষ্টির প্রতিটি ফোঁটায়, বৃক্ষের প্রতিটি পাতায়, প্রতিটি অণু ও পরমাণুতে, প্রতিটি ক্রিয়া-বিক্রিয়ায় অর্থাৎ সবকিছুতেই ফেরেশতারা প্রদত্ত দ্বায়িত্ব পালন করে থাকেন। সর্বত্র আল্লাহ্ তা'আলার আদেশ পালন করেন। মুলত তারা ক্রষ্টা ও সৃষ্টির মাঝের এক মাধ্যম। তাদের কেউ অন্য ফেরেশতাদের সর্দার, কেউ পয়গম্বরদের নিকট ওহী বহন করেন কেউবা মানুষের ক্কালবে সৎ চিন্তার উদ্রেক করেন। একে ইলহাম বলা হয়। আবার এমনও এনেক ফেরশতা আছেন, যাদের মানুষ বা অন্য সৃষ্টি সম্পর্কে কোন ধারণাই নাই। কেউ বা আল্লাহ্ তা'আলার জামাল দেখে আত্মহারা হয়ে আছেন। প্রত্যেক ফেরেশতারই নিটিষ্ট দ্বায়িত্ব রয়েছে। তারা কখনোই তাদের দ্বায়িত্ব পালন থেকে মুহুর্তের জন্যও বিচ্যুত হন না। তাদের কারো দুইটি, কারো চারটি অথবা আরো অধিক ডানা রয়েছে। [মানুষ না জানা কিছু শুনলে তার জানা কিছুর সাথে তুলনা করে বুঝতে চেষ্টা করে,এভাবেই প্রতারিত হয়। ফেরেশতাদের ডানা আছে তা বিশ্বাস করি, কিন্তু এর প্রকৃতি কি তা আমাদের অজানা। খুস্টানদের চার্চে কিংবা সাহিত্যে নারীর'পী ফেরেশতার ছবি অঙ্কিত আছে। মুসলমানরা এরূপে বিশ্বাস করে না। কেননা বাস্তবের সাথে এর যে কোন মিল নাই তা তারা ভালোভাবেই জানে।] জান্নাতের ফেরেশতারা জান্নাতে অবস্থান করেন। তাদের সর্দারের নাম হল রিদওয়ান। জাহান্নামে অবস্থানকারী ফেরেশতাদের 'জাবানী' বলা হয়। তারা সেখানে আদিষ্ট দ্বায়িত্ব পালনে রত থাকেন। জাহান্নামের আগুন তাদের কোন ক্ষতি করে না। যেমন মাছ পানিতে কষ্ট পায় না। জাবানীদের মাঝে উনিশজন বড় ফেরেশতা আছেন। তাদের সর্দারের নাম "মালিক'। প্রত্যেক মানুষের ভাল ও মন্দ সকল কাজ লিপিবদ্ধা করার জন্য রাতে দুজন, দিনে দুজন এভাবে মোট চারজন ফেরেশতা দ্বায়িত্ব নিয়োজিত আছেন। 48
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।