ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

রেখেছেন তথাপি তিনি এক। এর দ্বারা তাঁর সিফাতের মাঝেও কোন পরিবর্তন হয় না। প্রতিটি সৃষ্টি প্রতি মুহুর্তে টিকে থাকার জন্য তাঁর মুখাপেক্ষী। কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। ২. যে ছয়টি বিষয়ে ঈমান গ্রহণ করা আবশ্যক তার দ্বিতীয়টি হল: তাঁর ফেরেশতাদের উপর ঈমান আনা। আরবীতে একে 'মালাক' বলা হয়। এর অর্থ হল: দূত, খবর সরবরাহকারী অথবা শক্তি। ফেরেশতারা নূরানী সৃষ্টি ও জীবনের অধিকারী। তারা অতি সুক্ষ উপাদানে (লাতিফৃ) তৈরী। মানুষের মাঝে যে মন্দ ধপু রয়েছে, ফেরেশতাদের মাঝে তা নাই। বহর আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতারা, বুজুর্গ ব্যক্তিদের দেহ থেকে আলাদা হওয়া রূহ নয়। খুস্টানরা এরূপ ধারণা করে থাকে। ফেরশতারা বস্তুহীন কোন শক্তিও নয়। প্রাচীন দার্শনিকদের কেউকেউ এরূপ ধারণা করত। "মালাক' এর বহুবচন “মালাইকা'। ফেরেশতাদেরকে জীবন ধারণকারীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। এজন্য, কিতাবের প্রতি ঈমান আনার পূর্বে ফেরেশতাদের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। আর পয়গম্বরদের পূর্বে কিতাবের কথা বলা হয়েছে। কুরআন করীমে, আবশ্যকীয় বিশ্বাসের বিষয়গুলিকে এই ক্রমধারা অনুযায়ীই বর্নিত হয়েছে। ফেরেশতাদের উপর ঈমান এরূপ হওয়া উচিত: ফেরেশতারা আল্লাহ্‌ তা'আলার সৃষ্টি ও বান্দা। তাঁর অংশীদার নয়। তাঁর কন্যাও নয়। কাফির ও মুশরিকরা এরূপ ধারণা করে থাকে। আল্লাহ্‌ তা'আলা সকল ফেরেশতাকে পছন্দ করেন। তারা আল্লাহ্‌ তা'আলার আদেশের পরম আনুগত্য করে। কোন ধরণের গুনাহ সম্পাদন করেন না। কোন আদেশের বিরোধিতাও করেন না। তারা পুরুষ বা নারী নন। বিবাহ করেন না, সন্তানও জন্ম দেন না। হায়াতের অধিকারী ও জীবন্ত। আল্লাহ্‌ তা'আলা যখন মানুষ সৃষ্টির ইরাদা করলেন তখন “ইয়া রব! আপনি কি এমন এক জাতি সৃষ্টি করবেন যারা ভূপৃষ্ঠে ফ্যাসাদে লিপ্ত হবে ও রক্তারক্তি করবে?" এরূপ বলে যে সওয়াল করেছেন, তাকে 'জাল্লা' বলা হয়। এ ধরণের জাল্লা তাদের মাসুম তথা নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে কোন ক্ষতি সাধন করে না। 47

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।