ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

যাবে। অন্য ভাষার 'গড', 'খোদা' ইত্যাদি ইলাহ্‌ মাবুদ অর্থে ব্যবহার করা ঘাবে। কিন্তু আল্লাহ্‌ নামের বদলে ব্যবহার করা যাবে না।] আল্লাহ্‌ তা'আলার অসংখ্য ইসম্‌ রয়েছে। মশহুর মত হল এক হাজার একটি ইসমূ রয়েছে। অর্থাৎ তাঁর নামসমূহ থেকে এক হাজার একটি নাম মানুষকে জানানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিরানব্বইটি নাম অবহিত করেছেন। এগুলিকে "আসমাউল হুসনা' বলা হয়। আল্লাহ্‌ তা'আলার ছয়টি 'সিফাত-ই যাতিয়্যা' রয়েছে। [যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।] মাতুরিদী মাজহাব অনুযায়ী তাঁর আটটি 'সুবুতী সিফাত' রয়েছে। আশয়ারী মাজহাব অনুযায়ী এর সংখ্যা সাতটি। এই সিফাতগুলিও তাঁর জাতের মত অনাদি ও অনন্ত। সৃষ্টির সিফাতের মত নয়। আকল বা কল্পনার দ্বারা, দুনিয়ার এ ধরণের সিফাতের সাথে তুলনা করে তাঁর সিফাতসমুহ বুঝা অসম্ভব। আল্লাহ্‌ তা'আলা তাঁর সিফাতসমুহ থেকে একেকটি নমুনা মানুষকে দান করেছেন। যাতে করে মানুষ এর দ্বারা আল্লাহ্‌ তা'আলার সিফাতসমূহকে কিছুটা উপলন্ধি করতে পারে। আল্লাহ্‌ তা"আলার এই আটটি সুবুতী সিফাত তাঁর জাতের 'আইনী'ও নয়, 'গাইরী'ও নয়। অর্থাৎ এই সিফাতসমূহ তিনি নন, আবার সিফাতসমূহ তিনি ব্যতীত অন্য কিছুও নয়। এই আটটি সিফাত হল: আশয়ারী মাজহাব অনুযায়ী তাকবীন ও কুদরত সিফাতকে এক ধরা হয়েছে। আর মাশিয়াতকে ইরাদা বলা হয়েছে। আল্লাহ্‌ তা"আলার আটটি সিফাতের প্রত্যেকটি পরম অর্থ বহন করে ও একই অবস্থায় বিদ্যমান। কোনটিতেই কোনধরনের পরিবর্তন হয় না। কিন্তু মাখলুকের সাথে সম্পর্কিত হওয়ার বিবেচনায় প্রত্যেকটিই অনেক হয়। একটি সিফাতের, মাখলুকের সাথে সম্পর্কিত হওয়ার বিবেচনায় অনেক হওয়াটা, এর পরম হওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নয়। এর মতই আল্লাহ্‌ তা'আলা এত ধরণের মাখলুক সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটিকে, প্রতি মুহুর্তে অর্তিত্বে টিকিয়ে 46

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।