মনে করে, সঠিক পথের অনুসারী ভাবে। কিন্তু জিনদিক হচ্ছে ইসলামের শত্রু। তারা ইসলামিয়্যাতের মাঝে থেকে মুসলমানদেরকে প্রতারিত করার জন্য নিজেদেরকে মুসলমান বলে জাহির করে।] আল্লাহ্ তা'আলার সাথে রাত, দিন কিংবা সময়কে সম্পর্কিত করার কথা ভাবা যায় না। আল্লাহ্ তা'আলার জন্য পরিবর্তনের কথাও ভাবা জায় না। এ কারণে, তাঁর জন্য অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলতে কিছুই নাই। আল্লাহ্ তা'আলা কোন কিছুর মাঝে 'খুলুল' করেন না। তিনি কোন কিছুর সাথে মিশ্রিতও হন না। [শিয়াদের মধ্য থেকে নুসাইরী নামক ফিরকা এই আক্বীদার কারণে কাফির হয়ে যায় যে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহ্র মাঝে খুলুল করেছেন] আল্লাহ্ তা"আলার কোন শরীক, অংশীদার, সমকক্ষ, সাহায্যকারী, রক্ষাকারী নাই। তাঁর মা, বাবা, পুত্র, কন্যা, সঙ্গী বলতেও কিছু নাই। সর্বক্ষন ও সর্ববস্থায় সকলের নিকট হাজির এবং সবকিছুর নিয়ন্ত্রক ও পরিদর্শক। কিন্তু তাঁর এই হাজির হওয়া, সর্বব্যাপী হওয়া, নিকটবর্তী হওয়া আমরা যে অর্থে বুঝি সে অর্থে নয়। তাঁর নিকটবর্তী হওয়ার বিষয়টি আলেমদের ইলমের মাধ্যমে, বিজ্ঞানীদের জ্ঞানের দ্বারা ও আওলিয়া-ই কিরামের কাশ্ফ ও শুহ্রদের দ্বারা বুঝা সম্ভব নয়। মানুষের আকল এর মর্মার্থ বুঝতে অক্ষম। আল্লাহ্ তা'আলার জাত ও সিফাত এক। কোনটির মধ্যেই পরিবর্তন, বিবর্তন নাই। তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি জাতিল্লাহ। এই বিষয়ে মাকতুবাত কিতাবের প্রথম খণ্ডের ৪৬ নম্বর মাকতুব পড়ন। আল্লাহ্ তা'আলার ইসমৃসমূহ 'তাওকিফী'। অর্থাৎ ইসলামিয়্যাত যে নামসমুহ আমাদেরকে অবহিত করেছে তা বলা জায়েজ, এর পরিবর্তে অন্য নাম বলা জায়েজ নয়। [যেমন, ইসলামিয়্যাত আল্লাহ্ তা'আলার ইসম হিসেবে আলীম বলেছে। এখন এর কাছাকাছি অর্থের ফাকিহ নামটি এর বদলে আল্লাহ্ তা'আলার জন্য বলা যাবে না। কেননা ইসলামিয়্যাত, আল্লাহ্ তা"আলাকে ফাকিহ নাম দেয়নি। একইভাবে আল্লাহ্ নামের স্থানে দেবতা বা উপাস্য ইত্যাদি বলা জায়েজ হবে না। "আল্লাহ্ হলেন এক, তিনি ব্যতীত কোন উপাস্য নাই' বলা 45
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।