ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

আজমাইন'এর দেখা দুনিয়া বা আখেরাতের দেখার অত নয়। অর্থাৎ 'রু"ইয়াত' নয়। তারা 'শুহুদ' অর্জন করেছিলেন। [অর্থাৎ ্লালবের চোখ দিয়ে তাঁর 'মিছাল'কে দেখেছে।] আওলিয়া-ই কিরামদের মাঝে অনেকেই বলেছেন যে, আল্লাহ্‌ তা"'আলাকে দেখেছি। তাদের এই কথা "সাকৃর' অবস্থায় বলা হয়েছে। অর্থাৎ আকলের অকার্যকর থাকা অবস্থায়, শুহ্র্দকে রু'ইয়াত ভেবে বলেছে। অথবা এই ধরণের কথাকে তাওয়ীল করে বুঝতে হবে। প্রশ্ন: উপরে বলা হয়েছে যে আল্লাহ্‌ তা'আলাকে দুনিয়ার চোখ দিয়ে দেখা জায়েজ। এখন জায়েজ কোন কিছু সম্পর্কে কেউ অর্জনের দাবী করলে কেন তাকে 'জিনদিক' বলা হবে। অর্জনের দাবীকারীকে ঘদি কাফির বলা হয় তবে সেই বিষয়টিকে কিভাবে জায়েজ বলা যায়? জবাব: প্রথমত অভিধানে জায়েজ বলতে, কোন কিছুর হওয়া বানা হওয়া উভয়টিই সম্ভবকে বুঝায়। আশয়ারী « মাজহাব অনুযায়ী, রু'ইয়াত জায়েজ বলতে বুঝানো হয়েছে আল্লাহ্‌ তা"আলা চাইলে দুনিয়াবী কানুনের বাইরের কোন দৃষ্টি শক্তি সৃষ্টি করে দেখা দিতে সক্ষম। উদাহরণস্বরূপ, চীনে অবস্থানরত কোন অন্ধ ব্যক্তিকে আন্দালুসে অবস্থিত কোন মশাকে দেখার ক্ষমতা দিতে পারেন। আল্লাহ্‌ তা'আলা যা ইচ্ছা করেন তাই করতে সক্ষম। দ্বিতীয়ত, দুনিয়াতে দেখেছি বললে তা পবিত্র কুরআন মজিদের আয়াতে করীমার ও আলেমগণের ইজমার বরখেলাপ করা হবে। এজন্যই এরূপ দাবীকারীকে মুলহিদ অথবা জিনদিক বলা হয়েছে। তৃতীয়ত, দুনিয়াতে রু'ইয়াত জায়েজ বলতে জাগতিক উপায়ে দেখা সম্ভবের কথা বুঝানো হয়নি। অথচ যারা দেখেছি বলে, তারা দুনিয়ার চোখের দেখার কথাই বুঝিয়ে থাকে। যা জায়েজ নয় অর্থাৎ সম্ভব নয়। [হযরত মাওলানা খালিদ রাহিমাহুল্লাহ তা'আলা, এই জবাবের পরে বলেন যে, "সতর্ক হও!' এর দ্বারা মুলত দ্বিতীয় জবাবের অধিক গ্রহণীয় হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। [মুলহিদ ও জিনদিক নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। মুলহিদ এব্যাপারে আন্তরিক। নিজেকে মুসলমান «হযরত আবুল হাসান আলী বনি ইসমাঈল আশয়ারী, ৩৩০ হজিরী (৯৪১ খুস্টাব্দে বাগদাদ ইনতকাল করছেনে। 44

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।