ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হযরত খাদীজাতুল্‌ কুবরা ও হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহব তা'আলা আনহ্না এবং হযরত মরিয়ম ও হযরত আছিয়া আলাইহুমাস্‌ সালামের মত কামিল ও আরিফ নারীগণ অবশ্যই স্বীয় যোগ্যতা অনুযায়ী বিশেষভাবে পুরস্কৃত হবেন। ইমাম সুযুতী রহমাতুল্লাহি আলাইহিও এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন।] আল্লাহ্‌ তা'আলার দর্শন লাভের বিষয়টি বিশ্বাস করা উচিত তবে কিভাবে দেখা সম্ভব হবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। কেননা আল্লাহ্‌ তা'আলার কাজকর্ম আমাদের আকল দিয়ে বুঝা সম্ভব নয়। আর তা দুনিয়ার কর্মের সাথে সাদৃশ্যও রাখে না। [পদার্থ ও রসায়নের জ্ঞান দিয়ে তা পরিমাপ করা সম্ভব নয়] আল্লাহ্‌ তা'আলার দিক নাই। আল্লাহ্‌ তা'আলা কোন বস্তু বা উপাদান নন। [যৌগিক বা মৌলিক পদার্থ নন]। তাঁকে হিসাব করা, গণনা করা বা পরিমাপ করা সম্ভব নয়। তাঁর মাঝে কোন পরিবর্তন নাই। স্থান, কাল বা পাত্রের সাথে সম্পর্কিত নন। তাঁর জন্য পূর্ববর্তী বা পরবর্তী বলে কিছু নাই। তাঁর সামনে, পিছনে, উপরে, নিচে, ডানে, বামে বলতে কিছু নাই। একারণেই, মানুষের চিন্তা ও কল্পনা শক্তি তাঁর কোন কিছুই প্রকৃত অর্থে বুঝার সামর্থ্য রাখে না। তিনি কিভাবে দর্শিত হবেন তাও অনুধাবন করতে পারে না। হাত, পা, দিক, স্থান বা এর মত যেসব কালিমা তাঁর জন্য বলা জায়েজ নয় কিন্তু বিভিন্ন আয়াতে করীমায় ও হাদিস শরীফে এসেছে তা আমরা দৈনন্দিন যে অর্থে ব্যবহার করি সে অর্থে নয়। এই ধরণের আয়াতে করীমা ও হাদিস শরীফকে "মুতাশাবিহাত' বলা হয়। এগুলি যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে তবে এর প্রকৃতি কি বা কেমন সে ব্যাপারে মাথা ঘামানো উচিত নয়। অথবা একে 'তাওয়ীল' করা হয়। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার শানের উপযুক্ত কোন অর্থ প্রদান করা হয়। যেমন, হাত শব্দটিকে কুদরত, ক্ষমতা বা শক্তি অর্থে বুঝা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ্‌ তা'আলাকে মিরাজের রজনীতে দেখেছিলেন। তবে এই দেখা, দুনিয়াবী শারীরিক চক্ষুর মাধ্যমে ছিল না। কেউ যদি বলে, আমি দুনিয়াতে আল্লাহ্‌ তা"আলাকে দেখেছি তবে সে পথন্রষ্ট হবে। আওলিয়া কাদ্দাসাল্লাহ্র তা"আলা আসরারাহ্ম 43

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।