আল্লাহ্ তা'আলাকে দুনিয়াতে শারীরিক চক্ষু দিয়ে দেখা জায়েজ। কিন্তু কেউ দেখতে পায়নি। কিয়ামতের দিবসে হাশরের ময়দানে কাফির ও গুনাহগার মুমিনদের প্রতি কাহর্ ও জালাল্ রূপে আর সৎকর্মশীল মুমিনদের প্রতি লুত্ফ ও জামাল রূপে দেখা দিবেন। মুমিনগণ জান্নাতে তাঁর জামাল সিফাতের প্রকাশ দেখতে পাবেন। কাফিররা তাঁর এই রূপ দেখা থেকে বঞ্চিত হবে। জিনরাও দেখা থেকে মাহরুম হবে বলে শক্তিশালী হাদিস রয়েছে। অধিকাংশ আলেমের মতে, 'মাকবুল মুমিনগণ, প্রত্যেক ভোরে ও প্রত্যেক সন্ধ্যায়, যাদের মর্ধাদা কম হবে তারা প্রত্যেক জুমারদিনে আর নারীরা দুনিয়ার ঈদের মত বছরে কয়েকবার আল্লাহ্ তা'আলার জামালের তাজাল্লী ও রু'ইয়তের দ্বারা পরম সৌভাগ্য অর্জন করবেন'। [হযরত শাইখ আব্দুল হক্ক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি 3 তার 'তাকমিলুল ঈমান' নামক কিতাবে বলেছেন যে, হাদিস শরীফে আছে, “কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে পূুর্নিমার চাঁদের ন্যায় দেখতে পাবে'। মহান আল্লাহ্ তা'আলাকে দুনিয়াতে যেমন না বুঝেই জানা গেছে তেমনিভাবে আখেরাতে না বুঝেই দেখা যাবে। ইমাম আবুল হাসান আল আশয়ারী, ইমাম সুযুতী ও ইমাম বায়হাকী রহমাতুল্লাহি আলাইহিম আজমাইন'এর মত বিখ্যাত আলেমগণের মতে, ফেরেশতারা জান্নাতে আল্লাহ্ তা"'আলাকে দেখতে পাবেন। ইমাম-ই আজম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ও অন্যান্য আলেমগণ বলেছেন যে, জ্বিনরা সওয়াব অর্জন করে না তাই জান্নাতেও প্রবেশ করবে না, তবে মুমিন জ্ববিনরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। নারীরা, দুনিয়ার ঈদের দিনগুলির মত বছরে কয়েকবার দেখতে পারবে। কামিল মুমিনগণ প্রতিদিন ফজর ও মাগরিবের সময়ে আর সাধারণ মুমিনগণ প্রতি জুমার দিনে মহান আল্লাহ্ তা'আলার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করবে। এই ফকীরের মতে, মুমিন নারীগণ, ফেরেশতাগণ ও মুমিন জ্বিনরাও এই সৌভাগ্য অর্জন করবে। হযরত ফাতেমাতুজ্ জোহরা, আম্মাজান 3 হযরত আব্দুল হক্ব দহেলভৌ, ১০৫২ হজিরী (১৬৪২ খুস্টাব্দ) দল্লীত ইনতকাল করছে] 42
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।