নন। অবাধ্যদের, পাপ কর্ম সম্পাদনকারীদের সবাইকে জান্নাতে স্থানে দিলে, তাও তাঁর সীমাহীন দয়া ও অনুগ্রহের প্রকাশ হিসেব যথাযথ হবে। আবার অনুগত ও ইবাদতকারীদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করলে, তাও তাঁর আদালতের প্রকাশ হিসেবে যথাযথ হবে। কিন্তু তিনি মুসলমানদেরকে, তাঁর ইবাদতকারীদেরকে জান্নাতে স্থান দিবেন এবং সীমাহীন নিয়ামত ও অনুগ্রহ প্রদান করবেন। আর কাফিরদেরকে অনন্ত আযাব ভোগের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি এরূপ ইরাদা করেছেন ও আমাদেরকে অবহিত করেছেন। তিনি কোনোভাবেই তাঁর প্রতিশ্রুতির ভঙ্গকারী হন না। সমস্ত সৃষ্টি ঈমান গ্রহণ করলে, তাঁর আনুগত্য করলে তা তাঁর কোন উপকারে আসে না। একইভাবে সমগ্র জগত কুফুরী করলে, অবাধ্য হলে তাও তাঁর কোন ক্ষতি করতে পারে না। বান্দা কিছু করতে চাইলে তা যদি তিনিও ইরাদা করেন তবেই তা সৃষ্টি করেন। বান্দার প্রতিটি কাজ, প্রতিটি জিনিস তিনিই সৃষ্টি করেন। তিনি না চাইলে কোন কিছুই হয় না। তিনি ইরাদা না করলে কেউ কাফির হতে পারে না, কেউ অবাধ্য হতে পারে না। কুফর না গুনাহের ব্যাপারে তাঁর ইরাদা থাকলেও তিনি তাতে রাজী নন। তাঁর কাজে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কেন এরূপ করলেন? এভাবে কেন করলেন না? এ ধরণের প্রশ্ন করার কিংবা কৈফিয়ত চাওয়ার অধিকার বা সাধ্য কারো নাই। শিরক ও কুফর ব্যতীত যেকোন কবীরা গুনাহ করে তওবাহীন অবস্থায় কেউ মারা গেলে, চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। আবার একটি সগীরা গুনাহের জন্যও চাইলে কাউকে আযাব দিতে পারেন। কিন্তু কাফির ও মুরতাদ হয়ে মৃত্যুবরণকারীদের তিনি কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে অনন্তকাল আযাব প্রদানের বিষয়ে সবাইকে অবহিত করেছেন। মুসলমান অর্থাৎ আহলি কিবলা ও ইবাদতকারী হওয়ার পরও যারা আহলি সুন্নাতের ইতিকাদের অনুসারী না এবং তওবা না করেই এঁ অবস্থায় মারা যায়, এ্সব আহলি বিদাআত মুসলমানরা জাহান্নামের আযাব ভোগ করলেও তাদের এ শান্তি চিরকালীন হবে না। চু
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।