কিছু পার্থক্য থাকলেও ইসলামিয়্যাতের মাঝে কোন ভিন্নতা নাই। যদিও এদের অভিধানিক অর্থ ভিন্ন। ঈমান কি একক কিছু? নাকি কয়েকটি অংশের সমষ্টি? যদি সমষ্টি হয়ে থাকে তবে এর কয়টি ভাগ রয়েছে? আমল ও ইবাদতসমুূহ কি ঈমানের অংশ? নাকি এর বাইরের কিছু; "আমার ঈমান আছে' এই কথাটি বলার সময় ইনশাআল্লাহ্ বলা জায়েজ নাকি জায়েজ নয়? ঈমানের ক্ষেত্রে অন্ন বেশি বলা যায় কি? ঈমান কি মাখলুক? ঈমান গ্রহণের ক্ষমতা মানুষের আছে কি? মুমিনরা কি বাধ্য হয়ে ঈমান গ্রহণ করেছে? ঈমান গ্রহণের ক্ষেত্রে জবরদর্তি আছে কি? যদি থেকে থাকে তবে কেন ঈমান গ্রহণের জন্য আলাদাভাবে প্রত্যেককে আদেশ দেয়া হয়েছে? এইসব প্রশ্নের আলাদা আলাদা জবাব প্রদানের জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন। একারণে এখানে প্রত্যেকটি প্রশ্নের আলাদ আলাদা জবাব দিচ্ছি না। তবে এখানে এতটুকু জানা দরকার যে, “আশয়ারী' ও "মুতাজিলা' মাজহাব অনুযায়ী, মুমকিন নয় এমন কোন কিছু করার জন্য আল্লাহ্ তা"আলার আদেশ দেয়া জায়েজ নয়। এমনকি কোন কিছু মুমকিন হওয়ার পরও যদি মানুষের সাধ্যাতীত হয়, "মুতাজিলা'দের মতে তাও জায়েজ হবে না। আশয়ারী মাজহাব অনুযায়ী, তা জায়েজ হলেও বাস্তবে এমন কোন আদেশ আল্লাহ্ তা'আলা দেননি। যেমন, মানুষকে শূন্যে ভাসার মত কোন আদেশ দেয়া হয়নি। ঈমান, ইবাদত ও আমলের ক্ষেত্রে আল্লাহ্ তা"আলা তাঁর বান্দার নিকট এমন কিছু চাননি যা তাদের সামর্ঘ্যের বাইরে। একারণেই মুসলমান কেউ ঘুমন্ত থাকা অবস্থায় কিংবা পাগল বা অজ্ঞান অবস্থায় ঈমানের তাসদীকৃ না করা সত্বেও তার মুসলমানিত্ব অটুট থাকে। এই হাদিস শরীফে যে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে তা এর আভিধানিক অর্থে বিবেচনা করা উচিত নয়। কেননা, ঈমানের শাব্দিক অর্থ হল: সত্য হিসেবে মেনে নেয়া, বিশ্বাস করা। এ সময়ের আরব জাহিলদের মাঝে এর অর্থ জানে না এমন কেউ ছিল না। আর সম্মানিত সাহাবীগণ রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন্তো এর শাব্দিক অর্থ জেনেই থাকবেন। অথচ হযরত জিব্রাঈল আলিহিস্ সালাম, আসহাবে কিরামকে ঈমানের প্রকৃত অর্থ শিখাতে 39
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।