-৪- ঈমানের শর্তসমূহ “এ ব্যক্তি আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ! ঈমান কি? এ সম্পর্কে আমাকে বলুন"। ইসলাম কি? এ ব্যাপারে জিজ্ঞাসা করার ও জবাব পাওয়ার পর হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম আমাদের প্রিয় রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লামের নিকট ঈমানের হাক্বীকত, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছেন। ঈমানের শাব্দিক অর্থ হল, কাউকে পূর্ণ সত্যবাদী হিসেবে জানা, বিশ্বাস করা। ইসলামের পরিভাষায়, রাসূল- ই আকরাম সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ্ তা'আলা কর্তৃক প্রেরিত সত্য পয়গম্বর হিসেবে, তাঁর নির্বাচিত সত্য নবী বা খবর প্রদানকারী হিসেবে জানা ও মনে প্রাণে বিশ্বাস করে মুখে ষীকার করা, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আমাদেরকে সংক্ষেপে যা জানিয়েছেন তা সংক্ষেপে বিশ্বাস করা আর বিস্তারিত ও গভীরভাবে যা জানিয়েছেন তা অনুরূপভাবে বিশ্বাস করা এবং সামর্থ্য অনুযায়ী মুখে 'কালিমা- ই শাহাদাত' বলাকে ঈমান বলা হয়। আগুন যে পুঁড়ায় আর বিষাক্ত সাপের ছোবলে যে মারা যেতে হয় তা যতটা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগুন ও সাপ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, ঠিক একইভাবে মনে প্রাণে পূর্ণরূপে মহান আল্লাহ্ তা"আলা ও তাঁর মহান সিফাতসমুহের বড়ত্বকে উপলন্বিসহ বিশ্বাস করে, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য ও সৌন্দর্ষের সান্নিধ্য পাওয়ার আশায় পুণ্যের দিকে তীব্রতার সাথে ধাবিত হওয়া আর তাঁর গজব ও আযাবের ভয়ে ভীত হয়ে পাপ থেকে প্রাণপণ পলায়নের চেষ্টা করা হল শক্তিশালী ঈমানের পরিচায়ক। মর্মর পাথরে যেমন খোদাই করে যেমন লেখা হয় তেমনিভাবে হৃদয়ে ঈমানকে প্রতিস্থাপন করা জরুরী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে ঈমান ও ইসলাম শিক্ষা দিয়েছেন তা একই। দুইটিতেই 'কালিমা-ই শাহাদাত'এর মর্মার্থকে বিশ্বাস করা আবশ্যক। 'উমুম' ও 'খুসুস' এর বিবেচনায় এদের মাঝে 38
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।