যে সব স্থানের ব্যাপারে ইজমা হয়নি, অর্থাৎ চার মাজহাবের কোনটির মতে সতরের অন্তর্ভূক্ত নয় এমন কোন স্থানকে অবহেলা করে অন্যের সামনে প্রকাশ করলে ব্যক্তি কাফির না হলেও, নিজ মাজহাব অনুযায়ী তা সতরের অন্তর্ভুক্ত হলে কবীরা গুনাহ সম্পাদনকারী হিসেবে বিবেচিত হবে। পুরুষের জন্য হাঁটুর উপরের রান উম্মুক্ত রাখার হুকুম এরূপ। শরীয়তের এরপ আবশ্যকীয় বিষয় না জানা থাকলে, দ্রুত শিখাটাও ফরজ। শিখার সাথে সাথে তওবা করতে হবে ও সতর মেনে চলতে হবে। মিথ্যা বলা, চোগলখোরী করা, গীবত করা, অপবাদ দেয়া, চুরি করা, ভেজাল দেয়া, খেয়ানত করা, হৃদয় ভাঙ্গা, ফিতনার উদ্রেক করা, বিনা অনুমতিতে অপরের সম্পদ ব্যবহার করা, শ্রমিকের কিংবা সেবা গ্রহণ করে তার বিনিময় প্রদান না করা, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা অর্থাৎ আইন-কানুন অমান্য করা, রাষ্ট্রীয় বিধিবিধান না মানা, কর বা শুস্ক প্রদান না করা গুনাহের কাজ। এসব কাজ কাফিরদের সাথেও করা যাবে না, কাফির রাষ্ট্রের বিরুদ্ধেও করা যাবে না, এরূপ করা হারাম। জাহিলরা জানে না ও দ্বীনের অতি জরুরী নয় এমন বিষয় না জানাটা কুফরের কারণ নয়, তবে 'ফিসকৃ' তথা গুনাহের কাজ |] 327
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।