ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

থেকে মুক্তি পাবে না। এজন্য সকলেরই উচিত প্রতিদিন আন্তরিকতার সাথে তওবা করা। তওবা করলে অবশ্যই গুনাহ ও কুফুরী আচরণ মাফ করে দেয়া হবে। তওবা না করলে, দুনিয়া ও জাহান্নাম সর্বত্রই পাপের শান্তি ভোগ করতে হবে। এই আযাবের ব্যাপারে, আমাদের কিতাবের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। দোয়া করে অশেষ রহমত কিতাবের ষষ্ঠ অধ্যায় দেখুন। মুসলমান যদি কবীরা গুনাহ করে তবে এঁ গুনাহ অনুযায়ী আযাব ভোগের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর ঘারা আল্লাহ্‌ তা'আলাকে অবিশ্বাস করে ও ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টায় লিপ্ত ঞ্কঁসব কাফির ও খোদাদ্রোহীরা জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতে থাকবে। পুরুষ ও নারীদের নামাজে ও নামাজের বাইরে সবসময় শরীরের যেসব স্থান ঢেকে রাখতে হয় সেসব স্থানকে সতর বা আওরাত বলা হয়। সতরের স্থানকে উম্মুক্ত রাখা ও অন্যের সতরের স্থানের প্রতি দৃষ্টি দেয়া হারাম। যারা বলে, ইসলামে সতর বলে কিছু নাই তারা কাফির হয়ে যায়। ইজমা'র দ্বারা প্রতিষ্ঠিত অর্থাৎ চার মাজহাব অনুযায়ীই যেসব স্থান সতর হিসেবে বিবেচিত সেসব স্থানকে উম্মুক্ত রাখা ও অন্যের সতরের স্থানের প্রতি দৃষ্টি দেয়াকে যারা হালাল বলে এবং এব্যাপারে অবহেলা করে অর্থাৎ এর আযাবের ভয়ে ভীত না হয় তারাও কাফিরে পরিণত হয়। নারীদের জন্য নিজের দেহকে উন্মুক্ত করা ও পুরুষদের সামনে গান পরিবেশন করা, এমনকি হামদ-নাত গাওয়া ইত্যাদি হারাম। পুরুষদের হাঁটু ও রান হাম্বলী মাজহাব অনুযায়ী সতরের অন্তর্ভুক্ত নয়। নিজেকে মুসলমান দাবী করে এমন ব্যক্তির জন্য, ঈমান ও ইসলামের শর্তসমূহ এবং চার মাজহাবের ইজমা হয়েছে অর্থাৎ এঁক্যমত পোষণ করা হয়েছে এমন ফরজ ও হারামের বিষয়কে যথাযথভাবে জানা ও গুরুত্ব সহকারে মানা আবশ্যক। না জেনে থাকাটা কোন বাহানা হিসেবে গৃহীত হবে না। একইভাবে জানল কিন্তু মানল না, তাও গ্রহণযোগ্য হবে না। নারীদের জন্য মুখমণ্ডল, হাত ও পায়ের তালু ব্যতীত পুরো শরীর, চার মাজহাব অনুযায়ীই সতরের অন্তর্ভুক্ত। 36

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।