ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাঁটুর মধ্যবর্তী স্থান অনাবৃত করে অন্যকে প্রদর্শন করানো হারাম। এগুলি মহান আল্লাহ্‌ তা'আলা নিষেধ করেছেন। আল্লাহ্‌ তা"আলার আদেশ ও নিষেধসমুহের ব্যাপারে আমাদেরকে অবহিত করেছে এমন চারটি হক মাজহাবে, পুরুষের সতরের ব্যাপারে অর্থাৎ অন্যের দেহের যেসব স্থান দেখা ও নিজের দেহের যেসব স্থান অন্যকে দেখানো হারাম করা হয়েছে সেসব স্থানের ব্যাপারে ভিন্ন মত দেয়া হয়েছে। প্রত্যেক মুসলমানেরই উচিত নিজ মাজহাবের মত অনুযায়ী সতর ঢাকা, এটি সকলের উপরই ফরজ। কারো যদি এসব স্থান উম্মুক্ত থাকে, তবে সেদিকে দৃষ্টি দেয়া অন্যদের জন্য হারাম হয়। 'কিমিয়া-ই সা”আদাত' নামক কিতাবে বলা হয়েছে ষে, মেয়েদের ও নারীদের মাথা, চুল, হাত-পা ইত্যাদি খোলা রেখে রাস্তায় চলাফেরা করা যেমন হারাম, একইভাবে পাতলা বা আঁটসাঁট পোশাক পরিধান করে, সেঁজেগুজে সুগন্ধি মেখে বাইরে বের হওয়াও হারাম। তাদের এইভাবে বাইরে চলাচলের ব্যাপারে যারা অনুমতি কিংবা সম্মতি দিল ও পছন্দ করল সেইসব মা, বাবা, স্বামী ও ভাইও তাদের দ্বারা কৃত গুনাহের ভাগীদার হবে ও একই আযাব ভোগ করবে। অর্থাৎ, একইসাথে জাহান্নামের আযাব ভোগ করবে। তবে তওবা করলে হয়ত ক্ষমা প্রাপ্ত হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। কেননা আল্লাহ্‌ তা'আলা তওবাকারীদের পছন্দ করেন। আকিল ও বালিগ মেয়েদের ও নারীদের উপর, পরপুরুষদের থেকে নিজেদের পর্দা করার ব্যাপারে হিজরতের তৃতীয় বছরে আদেশ দেয়া হয়েছে। ইংরেজ গুপ্তচরদের ও তাদের ফাঁদে পা দেয়া জাহিলদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। তারা হিজাবের আয়াত অবতীর্ন হওয়ার পূর্বের বেপর্দার চলাফেরাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলে যে, পর্দার বিষয়টি পরবর্তীকালের ফাকিহ্‌দের দ্বারা প্রবর্তিত হয়েছে। নিজেকে মুসলমান দাবী করে এমন প্রত্যেকেরই, নিজের কাজকর্ম, চালচলন ইত্যাদি ইসলামী শরীয়ত অনুযায়ী হচ্ছে কি না সে ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। না জানা থাকলে, কোন আহলি সুন্নাতের অনুসারী আলেমকে জিজ্ঞাসা করে অথবা «এ আলেমদের রচিত কিতাবসমুহ পড়ে শিখে নেয়া জরুরী। কৃত কর্ম যদি শরীয়ত অনুযায়ী না হয়, তবে গুনাহ ও আযাব 35

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।