আপনি ঠিক বলেছেন, এই কথাটির দ্বারা জিজ্ঞাসাকারী যে বিষয়টি জানতেন তাই প্রতীয়মান হয়। উপরে বর্নিত ইসলামের পাঁচটি শর্তের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল, 'কালিমা-ই শাহাদাত' বলা ও এর অর্থকে বিশ্বাস করা। এর পরের স্থান হল, নামাজ আদায় করা। তারপর রোজা রাখা ও হজ্জব্রত পালন করা। সর্বশেষটি হল, যাকাত প্রদান করা। 'কালিমা-ই শাহাদাত'এর সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপারে সকলেই একমত পোষণ করেছেন। অবশিষ্ট চারটির গুরুত্বের ব্রমধারা, অধিকাংশ আলেমের মতে উপরে প্রদত্ত ক্রমের অনুরূপ। কালিমা-ই শাহাদাত, ইসলামের শুরুতেই ফরজ হয়েছে। এই বিবেচনায় এটিই সর্বপ্রথম ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ, নবুয়্যত প্রাপ্তির দ্বাদশ বছরে ও হিজরতের বছর খানেক পূর্বে মিরাজের রজনীতে ফরজ হয়েছে। পবিত্র রমজান মাসের রোজা হিজরতের দ্বিতীয় বছরের শা'বান মাসে ফরজ হয়েছে। যাকাত প্রদান করা, যে বছর রমজান মাসের রোজা ফরজ হয়েছে সেই বছরের রমজান মাসেই ফরজ হয়েছে। আর হজ্জ হিজরতের নবম বছরে ফরজ হয়েছে। কোন ব্যক্তি ঘদি, ইসলামের এই পাঁচ শর্তের কোন একটিকে অহ্বীকার করে অর্থাৎ ফরজ হিসেবে মেনে না নেয়, অবিশ্বাস করে অথবা অমর্যাদা করে, তাচিইল্য করে তবে নাউজুবিল্লাহ সে কাফির হয়ে যাবে। একইভাবে অন্যসব কিছুর ক্ষেত্রেও যেগুলির হালাল কিংবা হারাম হওয়ার বিষয়টি স্পষ্টভাবে ও এুঁক্যমতের ভিত্তিতে অবহিত করা হয়েছে, তার কোন একটিকে মেনে না নিলে অর্থাৎ কোন হালালকে হারাম কিংবা হারামকে হালাল হিসেবে বিবেচনা করলেও ব্যক্তি কাফির হয়ে যায়। দ্বীনের আবশ্যকীয় ইলম অর্থাৎ যা জানা সকলের জন্যই ফরজ এবং যা সম্পর্কে মুসলিম রাজ্যে বসবাসকারী সকলেই অবগত এমনকি জাহিলরা পর্যন্ত যেসব বিষয়ে শুনেছে, জেনেছে এমন দ্বীনী ইলমের কোন একটিকে অহ্বীকার করলে, অপছন্দ করলেও ব্যক্তি কাফিরে পরিণত হবে। উদাহরণস্বরূপ: শুকরের গোশত খাওয়া, মদ পান করা, জুয়া খেলা, নারীদের জন্য দেহ, চুল, হাত-পা উন্মুক্ত রেখে ও পুরুষের জন্য নাভি থেকে 34
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।