ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হওয়া হালাল পশুর যাকাত এবং মাটিতে উৎপাদিত ফসলের যাকাত। চতুর্থ প্রকারের যাকাতকে “উশর্' বলা হয়। জমি থেকে ফসল সংগ্রহের সাথে সাথেই উশর্ প্রদান করতে হয়। অন্য তিন ধরণের সম্পদের ক্ষেত্রে, নিসাবের সমান বা অধিক হওয়ার পর এক বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়। ৪. ইসলামের পাঁচটি শর্তের চতুর্থটি হল, “পবিত্র রমজান মাসের প্রত্যিকদিন রোজা রাখা"। রোজা রাখাকে আরবীতে 'সাওম' বলা হয়। সাওমের আভিধানিক অর্থ হল, এক জিনিসকে অপর জিনিস থেকে রক্ষা করা। ইসলামের পরিভাষায় সাওম বলতে, যথাযথ শর্ত মেনে পবিত্র রমজান মাসে, আল্লাহ্‌ তা'আলা আদেশ করেছেন এজন্যে প্রত্যেকদিন তিনটি বিষয় থেকে নিজেকে রক্ষা করা বা সংবরণ করা বুঝায়। এই তিনটি বিষয় হল: পান করা, আহার করা ও যৌন ক্রিয়া করা। রমজান মাস, আকাশে হেলাল [নতুন চাঁদ] দেখার মাধ্যমে শুরু হয়। আগে থেকে হিসাব করা ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয় না। ৫&. ইসলামের পাঁচটি শর্তের পঞ্চমটি হল, "যার সামর্থ্য আছে তার জন্য জীবনে একবার হজ্জ পালন করা"। যার মক্কা-ই মুকাররমায় যাওয়ার মত পাথেয়, শারীরিক সুস্থতা ও পথের নিরাপত্তা আছে এবং সেখানে গিয়ে ফিরে আসা পর্যন্ত যাদের ভরণ পোষণের দ্বায়িত্ব তার উপর রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ-সম্পদের ব্যবস্থা করতে পারে, তার উপর জীবনে একবার কা'বা শরীফ তওয়াফ করা ও আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। আগত ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উপরোক্ত জবাব শোনার পরে বললেন যে, "ইয়া রাসুলাল্লাহ! আপনি যথার্থই বলেছেন"। সম্মানিত সাহাবীদের মধ্য থেকে সেখানে যারা উপস্থিত ছিলেন তাঁরা, তাঁর এই আচরণে অবাক হয়ে ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহু এরূপ খবর দিয়েছেন। কেননা তিনিই প্রশ্ন করেছেন, আবার প্রদত্ত জবাবের সঠিক হওয়ার ব্যাপারে তিনিই সত্যায়ন করেছেন। কোন কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করার অর্থ হল, অজানা বিষয়কে জানার ইচ্ছা পোষণ করা। 33

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।