ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

নামাজকে 'কারাহাত ওয়াক্তে' আদায় করা হয়।কাহারাতের সমএর ব্যাখ্যা করা হয়েছে অশেষ রহমত কিতাবের চতুর্থ অধ্যায়ে এবং মিফতাহুল জান্নাহ কিতাবের শুরুর পৃষ্ঠায় লেখা রয়েছে। [মুয়াজ্জিনের দেয়া আযানের দ্বারা বুঝা যায় যে নামাজের ওয়াক্ত শুরু হয়েছে। তবে মাইকের দ্বারা আহলি বিদায়াতের দেয়া যান্ত্রিক আওয়াজকে "'আযান-ই মুহাম্মদী' বলা যায় না।] সমস্ত ফরজ, ওয়াজিব ও সুন্নাতকে বিশেষ সতর্কতার সাথে পালন করে, আল্লাহ্‌ তা"আলার প্রতি হৃদয় ও মনকে পুরোপুরি সঁপে দিয়ে ওয়াক্তের সমান্তির পূর্বেই নামাজসমূহ আদায় করা উচিত। পবিত্র কুরআন করীমে নামাজকে সালাত বলা হয়েছে। সালাতের অর্থ হল, মানুষের ক্ষেত্রে দোয়া করা, ফেরেশতাদের ক্ষেত্রে ইসতিগফার করা এবং আল্লাহ্‌ তা'আলার ক্ষেত্রে হলে দয়া করা, রহমত করা হয়। ইসলামিয়্যাতের পরিভাষায় সালাত বলতে, ফিকাহ্‌'এর কিতাবসমূহে যেভাবে বর্নিত হয়েছে ঠিক সেভাবে নির্দিষ্ট অঙ্গভঙ্গি করা ও সুনিরিষ্ট কিছু জিনিস পাঠ করাকে বুঝায়। 'ইফতিতাহ তাকবীর'এর মাধ্যমে নামাজ পড়া শুরু করা হয়। অর্থাৎ, আল্লাহু আকবর বলে পুরুষদের ক্ষেত্রে দুইহাত কান পর্যন্ত তুলে নাভির উপরে হাত বাঁধা আর নারীদের ক্ষেত্রে কাঁধ পর্যন্ত হাত তুলে বুকের উপরে হাত বাঁধার মাধ্যমে নামাজ শুরু করা হয়। আর শেষ বৈঠকে, মাথাকে প্রথমে ডান কাঁধে ও পরে বাম কাঁধের দিকে ফিরিয়ে সালাম দিয়ে নামাজ শেষ করা হয়। ৩. ইসলামের পাঁচটি শর্তের তৃতীয়টি হল, “সম্পদের যাকাত প্রদান করা"। যাকাতের শাব্দিক অর্থ হল পরিষ্কার করা, সংশোধন করা, পরিশুদ্ধ করা, প্রশংসা করা, সুন্দর ও উত্তম হওয়া। ইসলামের পরিভাষায়, প্রয়োজনের অতিরিক্ত ও নিসাব হিসেবে বিবেচিত নির্দিষ্ট পরিমাণ যাকাত মালের মালিক ব্যক্তির তা থেকে নিরিষ্ট পরিমাণ সম্পদ আলাদা করে, পবিত্র কুরআন মজিদে বর্নিত মুসলমানদেরকে বিনীতভাবে প্রদান করাকে যাকাত বলা হয়। সাত শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করা যায়। চার মাজহাবেই, চার ধরণের সম্পদের জন্য যাকাতের বিধান রয়েছে। এগুলি হল: ক্বর্ন ও রৌপ্যের যাকাত, ব্যবসায়িক মালের যাকাত, বছরের অর্ধেকেরও বেশি সময় তৃণভূমিতে বিচরণ করে পালিত 32%

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।