ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

বার তারিখ রোজ সোমবারে পবিত্র মদিনা নগরীতে ইনতিকাল করেন। [ইতিহাসবেত্তাদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লাম, মন্কা- ই মুকাররমা থেকে মদিনা-ই মুনাওয়ারাতে হিজরতের সময়, ৬২২ খুস্টাব্দে, সফর মাসের সাতাশ তারিখ রোজ বৃহস্পতিবারে সন্ধ্যার নিকটবর্তী সময়ে 'সাওর' পর্বতের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে সোমবার রাতে বের হয়েছিলেন। খুস্টীয় পঞ্জিকার হিসাব অনুযায়ী সেপ্টেম্বর মাসের বিশ তারিখে, রূমী পঞ্জিকার হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের সাত তারিখে আর হিজরী পঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের আট তারিখ রোজ সোমবার পবিক্র মদিনা নগরীর 'কুবা' নামক গ্রামে উপস্থিত হন। এই আনন্দের দিবসটি মুসলমানদের হিজরী শামছী' বছরের সুচনালগ্ন হিসেবে গৃহীত হয়েছে। শিয়াদের হিজরী শামছি বছরের সুচনা এর ছয় মাস পূর্বে। অর্থাৎ, অগ্নিপুজারি মাজুসী কাফিরদের নওরোজ উৎসব হিসেবে পালিত মার্চ মাসের বিশ তারিখকে বছরের প্রথম দিন হিসেবে গণ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম এঁ সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কুবায় রাত্রিযাপন করেছিলেন। বছরের এঁ দিন রাত ও দিন সমান হয়। পরেরদিন অর্থাৎ জুমার দিনে কুবা ত্যাগ করে পবিত্র মদিনায় উপনীত হয়েছিলেন। এ বছরের পয়লা মুহাররমকে হিজরী কামারী বর্ষপঞ্জিকার প্রথম দিন হিসেবে গ্রহণ করা হয়েছে। যা এ বছরের খৃস্টীয় বর্ষপঞ্জিকা অনুযায়ী জুলাই মাসের ষোল তারিখ রোজ শুক্রবার ছিল। একারণে যে কোন খুস্টীয় পঞ্জিকা থেকে এই হিজরী সামছী পঞ্জিকা ৬২২ বছর কম হয়। একইভাবে হিজরী শামছী পঞ্জিকা থেকে খুস্টীয় পঞ্জিকা ৬২১ বছর বেশি হয়।] ২. ইসলামের পাঁচটি শর্তের দ্বিতীয়টি হল, যাবতীয় শর্ত ও রুকন মেনে প্রতিদিন পাঁচবার "ওয়াক্তমত নামাজ আদায় করা'। প্রত্যেক মুসলমানের উপরই প্রতিদিন ওয়াক্ত অনুযায়ী পাঁচবার নামাজ আদায় করা এবং নামাজগুলি যে ওয়াক্তমত আদায় করেছে তা জানা ফরজ। জাহিল ও মাজহাববিরোধীদের প্রস্তুতকৃত ভ্রান্ত সময় পঞ্জিকার অনুসরণ করে, ওয়াক্ত হওয়ার পূর্বেই নামাজ আদায় করলে তা সহীহ হয় না, একইসাথে গুনাহ হয়। এ সময়সূচী অনুসরণ করার ফলে, যোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত ও মাগরিবের ফরজ 31

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।