রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে: ১. ইসলামের শর্তসমূহের প্রথমটি হল, “কালিমা-ই শাহাদাত পাঠ করা"। কালিমা-ই শাহাদাত পাঠ করা বলতে, "আশহাদু আল্ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু. আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু' বলাকে বুঝায়। অর্থাৎ, কথা বলতে সক্ষম এমন প্রত্যেক আকেল ও বালেগ ব্যক্তির, এই কথা ক্কালবের দ্বারা নিশ্চিতভাবে বিশ্বাস করে মুখে স্বীকার করা যে, তিনি ব্যতীত আসমান ও জমিনে ইবাদত পাওয়ার হব্কদার বা উপাসনার যোগ্য কেউ নাই, কোন কিছু নাই। শুধুমাত্র মহান আল্লাহ তা”আলাই প্রকৃত মাবুদ বা উপাস্য। তিনি ওয়াজিবুল উজুদ। তিনিই সকল শ্রেষ্ঠত্ব ও বড়ত্বের অধিকারী। সকল ধরণের ত্রুটি বিচ্যুতি থেকে তিনি পাক ও পবিভ্র। তাঁর নাম হল আল্লাহ। একইভাবে মনে প্রাণে এই সাক্ষ্য দেয়া যে, হাশেমী গোত্রের হযরত আবদুল্লাহ পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামের সেই সুমহান ব্যক্তিত্ব, মহান আল্লাহ্ তা“আলার বান্দা ও রাসূল বা পয়গম্বর। যিনি ছিলেন গোলাপের মত কোমল, শুভ্র ও রক্তিমের মাঝামঝি উজ্জ্বল বর্ণের, মায়াবী চেহারার অধিকারী, যার ছিল কাল ভ্রু ও কালো চক্ষু, প্রশত্ত কপাল, ধিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার ছায়া মাটিতে পড়ত না, যিনি ছিলেন মুদু ও মিষ্টভাষী, আরবে জন্ম গ্রহণ করেছিলেন বিধায় তাকে আরব বলা হত। ওহাব'এর কন্যা হযরত আমেনা তাঁর মাতা ছিলেন। তিনি [৫৭১ খুস্টাব্দের এপ্রিল মাসের ২০ তারিখ রোজ সোমবার ফজরের সময়] পবিত্র মক্কা নগরীতে দুনিয়ায় আগমন করেছিলেন। চল্লিশ বছর বয়সের সময় হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম মারফৎ তাঁকে তাঁর নবুয়্যত প্রাপ্তির ব্যাপারে সুসংবাদ দেয়া হয়েছিল। এই বছরকে একারণে 'বি'সাত'এর বছর বলা হয়। এরপরে তের বছর পবিত্র মক্কা নগরীতে নিরলসভাবে মানুষদের নিকট ইসলাম দ্বীনের দাওয়াত পৌছে দিয়েছেন। তারপর মহান আল্লাহ্ তা'আলার নির্দেশে সেখান থেকে পবিত্র মদিনা নগরীতে হিজরত করেন। এখান থেকেই ইসলাম, জগতের চতুর্দিকে দ্ুত গতিতে ছড়িয়ে পড়েছে। হিজরতের দশ বছর পরে অর্থাৎ ৬৩২ খুস্টাব্দের জুন মাসে, হিজরী রবিউল আউয়াল মাসের 30
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।