“এ সময়ে, আমাদের নিকট এমন একজন আগমন করলেন যেন চাঁদের উদয় হল! তার পোশাক ধবধবে সাদা আর কেশ কুচকুকে কাল ছিল। তার মাঝে ধুলাবালি, ঘামের মত ভ্রমণের কোন আলামত বিদ্যমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের সাহাবী তথা আমাদের মধ্য থেকে কেউই তাকে চিনতে পারিনি। অর্থাৎ, তিনি আমাদের চিনা পরিচিত কেউ নন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের সামনে বসলেন। তার হাঁটুকে রাসূল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের হাঁটু মুবারকের সংস্পর্শে রাখলেন"। আগত ব্যক্তি ছিলেন মহান ফেরেশতা হযরত জিবরাঈল আলাইহি সালাম। মানুষের রূপে আবির্ভূত হয়েছিলেন। হযরত জিবরাঈল আলাইহিস্ সালামের এভাবে বসাটা আদবের বরখেলাপ বলে মনে হলেও আসলে এঁ অবস্থার দ্বারা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করছে। এর দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিল যে, দ্বীনি ইলম অর্জনের জন্য সংকোচিত হওয়া কিংবা অব্বস্থি বোধ করা উচিত নয়। একইভাবে, উত্তাদের মাঝেও গর্ব-অহংকার থাকা উচিত নয়। প্রত্যেকেরই ধর্মীয় বিষয়ে কিছু জানার ইচ্ছা হলে তা সাচ্ছন্দের সাথে এ বিষয়ের অবিজ্ঞ মুয়াল্লিমের নিকট জিজ্ঞাসা করে জেনে নেয়া উচিত। এ বিষয়ে লজ্জাবোধ করা উচিত নয়। হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম উক্ত ঘটনার মাধ্যমে আসহাবে কিরামকে এই শিক্ষাই দিয়েছেন। কেননা দ্বীন শেখার ক্ষেত্রে কিংবা শিখানোর ক্ষেত্রে লজ্জিত হওয়া, সঙ্ক্লোচ বোধ করা গ্রহণীয় নয়। মহান আল্লাহ্ তা'আলার হক আদায়ের ক্ষেত্রে অন্বত্তিতে ভোগা নিন্দনীয়। “এ সম্ভ্রান্ত ব্যক্তি, তার হস্তদ্বয়কে হযরত রাসুল-ই আকরাম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাঁটুর উপরে রাখলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকে ইসলামিয়্যাত ও মুসলমানিত্ব সম্পর্কে বলুন"। ইসলাম শব্দের শাব্দিক অর্থ অবনত মন্তকে আত্ম সমর্পন করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম কালিমাটিকে, ইসলামিয়্যাতের মুল পাঁচটি স্তস্তের সামগ্রিক নাম হিসেবে নিন্নরূপে বর্ননা করেছেন। 29
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।