-৩- ইসলামের শর্তসমূহ সমস্ত জগতসমুহকে প্রতিটি মুহুর্তে অস্তিত্ব প্রদানকারী সত্তা, যিনি নিজে প্রতিটি মুহুর্তে হাজির ও নাজির, যিনি সমস্ত মঙ্গল ও কল্যাণের উৎস এবং যাবতীয় নিয়ামত প্রদানকারী, সেই মহিমান্বিত আল্লাহ্ তা'আলার সাহায্য নিয়ে এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের বরকতময় হাদিসটির ব্যাখ্যা শুরু করছি। মুসলমানদের সাহসী ইমাম, আসহাবে কিরামের মাঝে অন্যতম শ্রেষ্ঠজন, সর্বদা সত্য বলার কারণে খ্যাতি অর্জনকারী, প্রিয় মুরুবিব হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ্র তা"আলা আনহু বর্ননা করেছেন যে: “এ দিন এমন একদিন ছিল, যখন আসহাবে কিরামদের থেকে আমরা কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যে তার খেদমতে উপস্থিত ছিলাম"। ঞঁ দিন ও এ মুহুর্ত এমন বরকতময় ও মহামুল্যবান ছিল যে, অনুরূপ আরেকটি মুহুর্ত পুনরায় উপভোগ করার সুযোগ পাওয়া অসম্ভব। এঁ দিন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সোহবতে, তাঁর সানিধ্যে উপস্থিত থাকার কারণে নিজেরা সম্মানিত হয়েছিল। রূহের রসদ সরবরাহকারী, জানসমূহে ষাদ ও প্রশান্তি প্রদানকারী রাসুল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের মুবারক সৌন্দর্য অবলোকনের সৌভাগ্য অর্জন করেছিল। এমন এক দিনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বুঝানোর জন্য বলেছেন যে, "ঞ&ঁ দিন এমন এক দিন ছিল"। কেননা এ দিন হযরত জিবরাঈল আলাইহিস্ সালামকে মানবরূপে দেখার ও তাঁর আওয়াজ শুনার সৌভাগ্য হয়েছিল। মানুষের জন্য খুবই প্রয়োজনীয় তথ্য অতি সুন্দর ও সুস্পষ্ট ভাবে হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম ও প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক মুখ থেকে সরাসরি শ্রবণ করার সৌভাগ্য যে দিনে অর্জিত হয়েছে, এই দুনিয়ার জীবনে অনুরূপ আরেকটি মুল্যবান ও মর্যাদাবান মুহুর্তের সন্ধান পাওয়া সম্ভব কি? 28
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।